ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মহম্মদপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

মামুন মিয়া, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং রূপায়ণ গ্রুপের সহযোগিতায় রবিবার (১ নভেম্বর) বিকেলে মাগুরার মহম্মদপুরের প্রবহমান মধুমতি নদীর বুকে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও লোকজ মেলা অনুষ্ঠিত হয়েছে। ভাটি বাংলার পলিমাখা পল্লী-প্রকৃতি আর মানুষের হৃদস্পন্দনে মিশে থাকা এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে মধুমতির দু’কুলে লাখো মানুষের ঢল নামে, যা এলাকা জুড়ে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

বাইচ উপলক্ষ্যে প্রায় দুই সপ্তাহ ধরে মধুমতি নদীর বিস্তৃত দুই কূল জুড়ে নানা বর্ণিল পশরায় সাজানো গ্রামীণ মেলা জমে ওঠে। গৃহস্থালির নিত্যপ্রয়োজনীয় সওদা থেকে শুরু করে গ্রাম্য কারুশিল্পসহ সব মিলিয়ে পুরো প্রান্তর এক লোকজ মিলনমেলায় রূপ নেয়। দুপুরে শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে নৌকা বাইচের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী-এমপি।

মেলা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ মৈমূর আলী মৃধার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সাংসদ মনোয়ার হোসেন খাঁন, জেলা প্রশাসক মোতাকাব্বীর আহম্মেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. রোকনুজ্জামান খাঁন ও অ্যাড. মিথুন রায় চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী এবং ওসি এম. শামীম আহমেদ।

বাইচ শুরু হতেই সঙ্গীতের মায়াবী তাল-লয় আর মাঝিমাল্লা তথা দাঁড়িয়ারদের সুসংবদ্ধ ছন্দময় দাঁড় নিক্ষেপে নদীর রূপালী পানি ময়ূরপঙ্খীর মতো ঝিলমিলিয়ে ওঠে। কাঁশার গমগমে ‘ঢং ঢং’ ধ্বনি আর সারঙ্গীর উদ্দীপ্ত ‘হেঁইও হেঁইও’ আহ্বানে মধুমতির শান্ত জলরাশি মুহূর্তেই উদ্বেলিত হয়ে ওঠে। নদীর দুই তীরে জমাট বাঁধা হাজারও আমুদে মানুষের করতালি ও উল্লাসে সমগ্র এলাকা মুখরিত হয়।

উৎসবের এই টানে এদিন সূর্য ওঠার পর থেকেই মাগুরা ও মহম্মদপুর ছাড়িয়ে শালিখা, শ্রীপুর, নড়াইল, ফরিদপুর, আলফাডাঙ্গা এবং বোয়ালমারীসহ দূর-দূরান্ত থেকে নানা বয়সের মানুষ মধুমতির দু’কুলে ঢল নামে। বৈচিত্র্যময় লোকজ রূপের এই বাঁধভাঙা আনন্দ ও রূপময়তা প্রত্যক্ষ করে উপস্থিত প্রতিটি আমুদে দর্শক মোহিত হন।

উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে নৌকা বাইচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী-এমপি ও উপস্থিত অতিথিবৃন্দ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

এক দিনের নোটিশে বাসাছাড়া, কাল সেমিস্টার ফাইনাল

error: Content is protected !!

মহম্মদপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

আপডেট টাইম : এক ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :