ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে শ্যামনগরে জেলে-বাওয়ালীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুমুক্ত করার দাবিতে এবং স্থানীয় জেলে-বাওয়ালীদের জীবন-জীবিকার সুরক্ষার দাবিতে শ্যামনগরের মুন্সিগঞ্জে মানববন্ধন করা হয়েছে।

রোববার বেলা ১১টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারে শত শত সাধারণ জেলে, বাওয়ালী ও স্থানীয় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই দিনে জেলে-বাওয়ালিদের সমন্বয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবনের ওপর নির্ভরশীল এলাকার দরিদ্র জেলে ও বাওয়ালীরা দীর্ঘদিন ধরে একটি চক্রের চাঁদাবাজি ও বনদস্যুদের নির্যাতনে অতিষ্ঠ। জীবিকার তাগিদে বনে গেলে তাদের জিম্মি করে মুক্তিপণ আদায় করা হয়। অবিলম্বে এই বনদস্যুদের চিরতরে নির্মূল এবং এলাকায় শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া এই জলদস্যুদের যারা সহযোগিতা করছে, তাদেরকে আইনের আওতায় আনার জোর দাবি করা হয়।

এ সময় উক্ত স্থানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হন। উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. নুর ইসলাম হাজী, মুন্সিগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমির মো. আবুল হোসেন, শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য মো. আ. রাজ্জাক সরদার, মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসিদুর রহমান বাবু, মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অমেদ আলী, মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হামজা, যুবদলের কার্যনির্বাহী আহ্বায়ক মিয়ারাজ হোসেন, বিশিষ্ট সমাজসেবক কৃষ্ণপদ প্রমাণিক, জামায়াত নেতা বাবলু রহমান, ৪ নম্বর ওয়ার্ডের কার্যনির্বাহী সদস্য আ. তালেব, জেলে প্রতিনিধি ও আহ্বায়ক হাবিবুল্লাহ ও আ. আতিয়ার রহমান প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

ভারত পানি না দিলে ভারতীয় পণ্য, করিডর ও ট্রানজিট বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম

error: Content is protected !!

সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে শ্যামনগরে জেলে-বাওয়ালীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপডেট টাইম : এক ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :