ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জয়পুরহাটের কালাইয়ে বেহাল রাস্তার নির্মাণ কাজ বন্ধ, স্থানীয়দের দুর্ভোগ

জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পার্বতীপুর, বেচখন্ড, শিবসমুদ্র ও বলিস শিবসমুদ্র গ্রামের জনসাধারণের চলাচলের রাস্তার বেহাল অবস্থা চলছে। কাঁচা রাস্তা পাকা করার লক্ষ্যে খনন করা হলেও, গত ৭ মাস ধরে রাস্তার কাজ বন্ধ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, খননের পর ঢেলে রাখা বালু বৃষ্টির পানিতে পাশের জমিতে নেমে যাওয়ায় রাস্তার বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। এর ফলে মাঠ থেকে ভ্যানে আলু ও ধান বাড়িতে আনা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে এবং বাজারে বিক্রির জন্য নেওয়াও ব্যয়বহুল হয়ে গেছে।

এছাড়া, ভ্যান, ইজি বাইক, সাইকেল ও মোটরসাইকেলের চলাচলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। রোগীকে ভ্যানে করে হাসপাতালে নিয়ে যেতে কষ্ট হচ্ছে এবং শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে অনীহা প্রকাশ করছে।

স্থানীয়রা দ্রুত রাস্তাটির নির্মাণ কাজ সম্পূর্ণ করার দাবি জানিয়েছেন। রাস্তার ঠিকাদার কালিচরণ আগরওয়ালার মোবাইল যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। কানাই উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে জানা যায়, ঠিকাদার পলাতক, তবে তিনি রাস্তাটির নির্মাণ কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সৌদি রুটে বিধিনিষেধে বাতিল–স্থগিত ১৮৬ ফ্লাইট, ভোগান্তিতে ২৩ হাজারের বেশি যাত্রী

error: Content is protected !!

জয়পুরহাটের কালাইয়ে বেহাল রাস্তার নির্মাণ কাজ বন্ধ, স্থানীয়দের দুর্ভোগ

আপডেট টাইম : ০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
মিশিকুল মন্ডল, জয়পুরহাট জেলা প্রতিনিধি :