জয়পুরহাটের কালাইয়ে জমে উঠেছে দেড় যুগের ঐতিহ্যবাহী মাছের মেলা
জয়পুরহাট প্রতিনিধিজয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা বাজারে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা। অগ্রহায়ণ মাসের আগমনকে ঘিরে প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে চলে আসা এই মেলাটি ঘিরে পুরো এলাকায় এখন বইছে উৎসবের আমেজ।বুধবার (১৮ নভেম্বর) ভোরের আলো ফোটার সঙ্গেই মেলায় মাছ নিয়ে হাজির হন দূর-দূরান্তের ব্যবসায়ীরা। মেলায় ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছের মধ্যে প্রধান আকর্ষণ হিসেবে রয়েছে— কাতলা, মৃগেল, চিতল, বিগহেড, সিলভার কার্প, ব্ল্যাক কার্প, গ্রাস কার্প, পাঙ্গাস ও কালবাউশসহ হরেক রকমের দেশি-বিদেশি মাছ।মোছামোল্লা মাছ ব্যবসায়িক বলেন, আমি এই বাজারে ১৫ বছর ধরে মাছের ব্যবসা করে আসতেছি প্রতিবছর এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন আশপাশের গ্রামের মানুষ। নতুন ধান ঘরে তোলার আনন্দ, আত্মীয়স্বজনের সঙ্গে মিলন, জামাই আপ্যায়ন এবং বড় মাছ কেনার প্রতিযোগিতামূলক আমেজ—সব মিলিয়ে এই মেলাটি এখন এ অঞ্চলের মানুষের প্রাণের উৎসবে পরিণত হয়েছে।কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, নবান্ন উৎসব উপলক্ষে প্রতিবছর অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহে পাঁচশিরা বাজারে এই মৎস্য মেলার আয়োজন করেন। এটি আমাদের একটি ঐতিহ্যবাহী উৎসব। এ মেলায় জয়পুরহাট জেলা ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে ক্রেতা-বিক্রেতারা অংশ নেন। মেলাটি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং নিষিদ্ধ কোনো মাছ যেন বিক্রি করা না হয়, সে বিষয়ে আমাদের কঠোর নজরদারি রয়েছে।
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা বাজারে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা। অগ্রহায়ণ মাসের আগমনকে ঘিরে প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে চলে আসা এই মেলাটি ঘিরে পুরো এলাকায় এখন বইছে উৎসবের আমেজ।
বুধবার (১৮ নভেম্বর) ভোরের আলো ফোটার সঙ্গেই মেলায় মাছ নিয়ে হাজির হন দূর-দূরান্তের ব্যবসায়ীরা। মেলায় ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছের মধ্যে প্রধান আকর্ষণ হিসেবে রয়েছে— কাতলা, মৃগেল, চিতল, বিগহেড, সিলভার কার্প, ব্ল্যাক কার্প, গ্রাস কার্প, পাঙ্গাস ও কালবাউশসহ হরেক রকমের দেশি-বিদেশি মাছ।
মোছামোল্লা মাছ ব্যবসায়িক বলেন, আমি এই বাজারে ১৫ বছর ধরে মাছের ব্যবসা করে আসতেছি প্রতিবছর এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন আশপাশের গ্রামের মানুষ। নতুন ধান ঘরে তোলার আনন্দ, আত্মীয়স্বজনের সঙ্গে মিলন, জামাই আপ্যায়ন এবং বড় মাছ কেনার প্রতিযোগিতামূলক আমেজ—সব মিলিয়ে এই মেলাটি এখন এ অঞ্চলের মানুষের প্রাণের উৎসবে পরিণত হয়েছে।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, নবান্ন উৎসব উপলক্ষে প্রতিবছর অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহে পাঁচশিরা বাজারে এই মৎস্য মেলার আয়োজন করেন। এটি আমাদের একটি ঐতিহ্যবাহী উৎসব। এ মেলায় জয়পুরহাট জেলা ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে ক্রেতা-বিক্রেতারা অংশ নেন। মেলাটি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং নিষিদ্ধ কোনো মাছ যেন বিক্রি করা না হয়, সে বিষয়ে আমাদের কঠোর নজরদারি রয়েছে।