ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জমি নিয়ে বিরোধের জেরে ভাবিকে কুপিয়ে জখম

ফরিদপুরের আলফাডাঙ্গায় বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাবিকে কুপিয়ে জখম করেছে দেবর মো.বাবু শেখ ও তার সহযোগীরা। গুরুতর আহত ছবেদা বেগমকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার চরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে দেবর বাবু শেখ, তার স্ত্রী ববিতা বেগম ও ছেলে হৃদয় শেখের বিরুদ্ধে আলফাডাঙ্গা থাকায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত ছবেদা বেগমের স্বামী শাহিদুল শেখ।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, বসতবাড়ির জমি নিয়ে আপন দুই ভাইয়ের মধ্যে দির্ঘদিন ধরে বিরোধ চলে আসচ্ছে। রোববার সন্ধ্যায় দেবর বাবু শেখ সহ অন্য অভিযুক্তরা দেশী অস্ত্র নিয়ে শাহিদুল শেখের বাড়িতে প্রবেশ করে অশ্লীল ভাষায় গালাগাল করতে থাকে। ছবেদা বেগম গালাগাল করতে নিষেধ করলে তার ওপর হামলা করে কুপিয়ে গুরুতর জখম করে। তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা স্থান ত্যাগ করে। এ সময় পরিবারের লোকজন ছবেদা বেগমকে উদ্ধার করে ওই দিন রাতেই আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অভিযুক্ত বাবু শেখ জানান, ছবেদা বেগম কি ভাবে আহত হয়েছে বলতে পারবো না। তারা আমার স্ত্রীসহ আমাকে পিটিয়ে আহত করেছে। আমি স্ত্রীকে নিয়ে একদিন হাসপাতালে ভর্তি ছিলাম। তবে থানায় কোনো লিখিত অভিযোগ দিবেন না বলে জানান বাবু শেখ।

আলফাডাঙ্গা থানার ওসি মো.আবু তাহের বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

জমি নিয়ে বিরোধের জেরে ভাবিকে কুপিয়ে জখম

আপডেট টাইম : ০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
মো.ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :