ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জনদুর্ভোগ কমাতে মহম্মদপুরে বেহাল সড়কের সংস্কার করলো শ্রমিকদল

কামরুল হাসানঃ

মাগুরার মহম্মদপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে থেকে মধুমতী সেতু হয়ে রুইজানি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রর্যন্তু সড়কটি সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। পদ্মা সেতু হয়ে রাজধানী ঢাকার সাথে সরাসরি যুক্ত এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের অভাবে বিভিন্নস্থানে বড়বড় গর্তের সৃষ্ঠি হয়েছে।

প্রায়শ: ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ফলে পথচারী এবং যানবাহন চলাচলে ভোগান্তি চরম আকার ধারণ করেছে।

সরজমিনে শনিবার সকালে দেখা যায়, মহম্মদপুর সদর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ইসহাক শেখ ও সাধারণ সম্পাদক শরিফুল শিকদারের উদ্যোগে সংগঠনের অর্থায়নে সড়কে ইট ফেলে নিজেরা ভাঙ্গা সড়কটি মেরামত করছেন। তাদের এই উদ্যোগের প্রশংসা করেছেন পথচারী এবং পরিবহন চালকরা।

শ্রমিকদল নেতারা অভিযোগ করে বলেন, বেহাল সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় প্রতিনিয়ত ট্রলি, ট্রাকসহ বিভিন্ন যানবাহনকে দুর্ঘটনার শিকার হতে হয়। এতে চালক ও যাত্রীদের যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে, তেমনি যানবাহনের মালিকরাও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। তারা আরও জানান, বিষয়টি একাধিকবার উপজেলা প্রশাসন কে অবহিত করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই জনদুর্ভোগ কমাতে সংগঠনের অর্থায়নে নিজেদের উদ্যোগেই সড়কটি মেরামতের কাজ শুরু করেছেন।

ইউএনও শাহিনুর আক্তার বলেন, রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলী কে অবহিত করা হয়েছে। উপজেলা প্রকৌশলী মো. গোলজার রহমান বলেন, বরাদ্দ চেয়ে প্রধান নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদন করা হয়েছে। বরাদ্দ এলেই সড়কটির কাজ শুরু করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযানে ৬১ কোটি টাকার জাল-সরঞ্জাম জব্দ

error: Content is protected !!

জনদুর্ভোগ কমাতে মহম্মদপুরে বেহাল সড়কের সংস্কার করলো শ্রমিকদল

আপডেট টাইম : ০৪:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
মো. কামরুল হাসান, বিশেষ প্রতিনিধি :