জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ফরহাদ রব্বানী সুমনের
আরিফুল ইসলাম রতন: জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে ৭নং বাঘবেড় ইউনিয়নবাসীর কাছে আবারও সেবা করার সুযোগ চেয়েছেন সাবেক সফল চেয়ারম্যান, জেলা বিএনপির সম্মানিত সদস্য, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরহাদ রব্বানী সুমন। তিনি বলেন, “আমার বাবা আব্দুল রাজ্জাক সাহেব আপনাদের ভালোবাসা ও সমর্থনে একে একে পাঁচবার নির্বাচিত হয়ে ৭নং বাঘবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমিও আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হয়ে পাঁচ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি।” তিনি আরও বলেন, “আমি কীভাবে আপনাদের নিয়ে কাজ করেছি, কীভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনা করেছি এবং আপনাদের সেবা করেছি, তা আপনারা সবাই ভালোভাবেই অবগত আছেন। অতীতের সময়ের সঙ্গে বর্তমান সময়ের কর্মকাণ্ডও আপনারা নিজেরাই দেখছেন এবং মূল্যায়ন করছেন।” ফরহাদ রব্বানী সুমন বলেন, “আমি আপনাদেরই সন্তান। আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে চাই। এলাকার উন্নয়ন, মানুষের কল্যাণ এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই।” তিনি বলেন, “তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের সন্তান হিসেবে আমাকে আবারও আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন। আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে বাকি জীবনও আপনাদের পাশে থাকতে চাই। সেই প্রত্যাশাই করছি।” ফরহাদ রব্বানী সুমন আরও বলেন, জনগণের ভালোবাসা ও আস্থাই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি। মানুষের কল্যাণে কাজ করাই হওয়া উচিত একজন নেতার মূল লক্ষ্য।
আরিফুল ইসলাম রতন:
জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে ৭নং বাঘবেড় ইউনিয়নবাসীর কাছে আবারও সেবা করার সুযোগ চেয়েছেন সাবেক সফল চেয়ারম্যান, জেলা বিএনপির সম্মানিত সদস্য, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরহাদ রব্বানী সুমন।
তিনি বলেন, “আমার বাবা আব্দুল রাজ্জাক সাহেব আপনাদের ভালোবাসা ও সমর্থনে একে একে পাঁচবার নির্বাচিত হয়ে ৭নং বাঘবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমিও আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হয়ে পাঁচ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি।”
তিনি আরও বলেন, “আমি কীভাবে আপনাদের নিয়ে কাজ করেছি, কীভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনা করেছি এবং আপনাদের সেবা করেছি, তা আপনারা সবাই ভালোভাবেই অবগত আছেন। অতীতের সময়ের সঙ্গে বর্তমান সময়ের কর্মকাণ্ডও আপনারা নিজেরাই দেখছেন এবং মূল্যায়ন করছেন।”
ফরহাদ রব্বানী সুমন বলেন, “আমি আপনাদেরই সন্তান। আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে চাই। এলাকার উন্নয়ন, মানুষের কল্যাণ এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই।”
তিনি বলেন, “তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের সন্তান হিসেবে আমাকে আবারও আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন। আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে বাকি জীবনও আপনাদের পাশে থাকতে চাই। সেই প্রত্যাশাই করছি।”
ফরহাদ রব্বানী সুমন আরও বলেন, জনগণের ভালোবাসা ও আস্থাই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি। মানুষের কল্যাণে কাজ করাই হওয়া উচিত একজন নেতার মূল লক্ষ্য।