ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ছাত্র-ছাত্রীরা স্মার্ট বাংলাদেশ গড়তে সক্ষম হলে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবেঃ -এডভোকেট লিয়াকত শিকদার

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট মো. লিয়াকত শিকদার বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে ছাত্রছাত্রীদের স্মার্ট হতে হবে। স্মার্ট ছাত্রছাত্রী হতে ভালো ছাত্রছাত্রী হওয়ার পাশাপাশি কো-কারিকুলার অ্যাকটিভিটিসেও ভালো হতে হবে। তাহলে তোমাদের মধ্যে নেতৃত্বের গুনাবলী আসবে। তোমরা স্মার্ট বাংলাদেশ গড়তে উপযুক্ত হবে। তবেই তোমরা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে।

তোমরা বড় হয়ে কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কেউ সাংবাদিক হবে, রাজনীতিবিদ হবে। কেউ দেশে থাকবে, কেউ বিদেশে যাবে। কিন্তু তোমরা কখনো বাবা-মাকে ভুলে যাবে না, শিক্ষককে ভুলে যাবে না। আর বাংলাদেশকে ভুলে যাবে না।’

তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা পদ্মা সেতু করে দিয়েছেন। এ অঞ্চল এখন শিল্পোন্নত হবে। আমাদের এ এলাকায় আর অভাব থাকবে না।’
শনিবার (১৮ মার্চ) সকালে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুরে অবস্থিত ‘রাজাপুর উচ্চ বিদ্যালয়’-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এডভোকেট মো. লিয়াকত শিকদার এসব কথা বলেন।

এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন বোয়ালমারী পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নওয়াবজাদা এ এফ এম আব্দুর রহমান (ফজল এ রহমান)-এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. নাজমুল হকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. কামরুল হাসান (হাসান মেম্বার), প্রধান শিক্ষক শরীফ শাহিনুর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আখতার তপন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. সজীব মোল্যা প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ছাত্র-ছাত্রীরা স্মার্ট বাংলাদেশ গড়তে সক্ষম হলে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবেঃ -এডভোকেট লিয়াকত শিকদার

আপডেট টাইম : ১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩
দীপঙ্কর পোদ্দার অপু, বিশেষ প্রতিনিধি, বোয়ালমারী, ফরিদপুর :