ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চেয়ারম্যানের অপসারণ দাবি করায় ২ ইউপি সদস্যকে মারধর

মাগুরাতে শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অপসারণ দাবি করায় সোমবার সকালে পরিষদের দুই ইউপি সদস্যকে মারধর হয়েছে। সন্ত্রাসী হামলার শিকার দুই ইউপি সদস্য হচ্ছেন, পরিষদের ৩নং ওয়ার্ডের কামরুল হাসান এবং ৬নং ওয়ার্ডের রূপ কুমার মণ্ডল।

সোমবার সকাল ১০টায় শ্রীপুর উপজেলার কাজলী বাজারে সব্দালপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত ইউপি সদস্যদের পক্ষ থেকে ওই ইউনিয়নের চেয়ারম্যান পান্না খাতুনের অপসারণ দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়; কিন্তু এ কর্মসূচিতে অংশ নিতে বাড়ি থেকে বের হওয়ার পর পথেই হামলার শিকার হন ওই দুই ইউপি সদস্য।

ওই হামলার কারণে নির্ধারিত সময়ের পর বেলা ১২টার দিকে কাজলী বাজারে আয়োজিত মানববন্ধনে সব্দালপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনারুল ইসলাম টুটুল অভিযোগ করেন, পান্না খাতুন নৌকা প্রতীকে নির্বাচিত হওয়ার পর নিজেকে আওয়ামী লীগের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ছোট বোন পরিচয় দিয়ে নানা অনিয়ম দুর্নীতি শুরু করেন।

গত তিন বছরে তিনি পরিষদে আওয়ামী সন্ত্রাসীদের বসিয়ে রেখে নির্বাচিত সদস্যদের নানাভাবে অপদস্থ করার পাশাপাশি ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছেন। যে ঘটনার প্রতিকার এবং চেয়ারম্যানের অপসারণ দাবিতে রোববার পরিষদের নির্বাচিত ১০ ইউপি সদস্য জেলা প্রশাসক বরাবর অনাস্থা প্রস্তাব দিয়েছেন।

তারই ধারাবাহিকতায় সোমবার সকালে চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়, কিন্তু চেয়ারম্যান পবন এবং লিখন নামে দুই সন্ত্রাসীকে আমাদের ওপর লেলিয়ে দিয়েছে।

এ বিষয়ে সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পান্না খাতুন বলেন, মেম্বারদের ওপর হামলার বিষয়ে আমার কিছু জানা নেই। তবে যারা আমার অপসারণ দাবি করছেন তাদের নেতৃত্ব দিচ্ছেন ইউনিয়ন যুবদল সভাপতি আনারুল ইসলাম টুটল।

এছাড়া অনাস্থা প্রস্তাবকারী ১০ জনের অধিকাংশই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। রাজনৈতিক পটপরিবর্তনের কারণে তারা এখন আমার বিরুদ্ধে অবস্থান নিছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তলে তলে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে বৈধতার সিল চায় জামায়াত: রিজভী

error: Content is protected !!

চেয়ারম্যানের অপসারণ দাবি করায় ২ ইউপি সদস্যকে মারধর

আপডেট টাইম : ১২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
মোঃ রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি :