ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চুরির অপবাদে কান ধরে বাজার ঘোরানো হলো বৃদ্ধকে

ফরিদপুরের ভাঙ্গায় মোবাইল চুরির অপবাদ দিয়ে মারধর ও কান ধরে বাজার ঘোরানো হয়েছে এক বৃদ্ধকে। তবে প্রাথমিকভাবে ওই বৃদ্ধের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে ফেসবুকে ভিডিও ভাইরাল হলে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। এর আগে সকালে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের কালামৃধা বাজারে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, এক বৃদ্ধকে কান ধরে দাঁড় করিয়ে রেখে মারধর ও গালাগালি করছেন বাজারের কিছু লোকজন। কয়েকজন বৃদ্ধকে কান ধরিয়ে মারতে মারতে পুরো বাজার ঘোরান। কয়েকজনকে লাঠি দিয়ে তাকে আঘাত ও চোর বলে গালাগালি করতেও শোনা যায়।

কালামৃধা বাজারের ব্যবসায়ী ইব্রাহিম শেখ জানান, রোববার সকাল ১০টার দিকে বাজারে এক ক্রেতা সবজি কিনতে আসেন। তখন ওই ক্রেতার মোবাইলটি এই বৃদ্ধ লোকটি নিয়ে যান। পরে বাজারের লোকজন বৃদ্ধকে আটকে কান ধরে উঠবস করান। পরে কান ধরে পুরো বাজার ঘুরিয়ে ছেড়ে দেন। তবে ওই বৃদ্ধের নাম পরিচয় পাওয়া যায়নি। তার বাড়ি ফরিদপুর শহরের মহিলা রোড এলাকায় বলে জানা গেছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকসেদুর রহমান বলেন, ভিডিওটা দেখিনি। এ বিষয়ে থানায় কেউ অভিযোগও দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফেব্রুয়ারির পর যেভাবে বদলে গেছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ

error: Content is protected !!

চুরির অপবাদে কান ধরে বাজার ঘোরানো হলো বৃদ্ধকে

আপডেট টাইম : ১০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
মাহমুদুর রহমান তুরান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :