ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবক ভারতের হাসপাতালে

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে বিএসএফের ছোঁড়া গুলিতে আজমুল হোসেন (২৮) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুলাই) ভোর ৫টার দিকে ঠাকুরপুর সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে এ ঘটনা ঘটে। আজমুল হোসেন দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের আব্বাস আলীর ছেলে। আহত আজমুলকে উদ্ধার করে ভারতের নদীয়ার শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করেছে বিএসএফ।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চুয়াডাঙ্গা- ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজমুল হোসেন গরু আনতে ৬/৭ জন বাংলাদেশিকে নিয়ে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঠাকুরপুর সীমান্ত অতিক্রম তরে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের ৮২ বিএসএফ ব্যাটালিয়ন মালুয়াপাড়া ক্যাম্পের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। মুহূর্তে বিএসএফের ছোঁড়া গুলি আজমুল হোসেনের পায়ে লেগে গুরুতর আহত হন তিনি। পরিস্থিতি বেগতিক দেখে এ সময় তার অন্য সহযোগীরা বাংলাদেশে ঢুকে পড়ে। পরে বিএসএফ সদস্যরা আহত অবস্থায় পড়ে থাকা আজমুল হোসেনকে উদ্ধার করে ভারতের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে প্রধানমন্ত্রীঃ -এম.পি বাবুল

error: Content is protected !!

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবক ভারতের হাসপাতালে

আপডেট টাইম : ০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :