ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চুয়াডাঙ্গায় নিখোঁজের দুইদিন পর পাখি ভ্যানচালকের মরাদেহ উদ্ধার

-ছবিঃ প্রতীকী।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নিখোঁজের দুইদিন পর ভালাইপুর গ্রামের পাখি ভ্যানচালক আলমগীর হোসেন (৪০) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৪ অক্টোবর) সকালে উপজেলার আইন্দিপুর ভাইমারা খাল থেকে আলমগীরের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আলমগীর আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারের ছেলে।

আলমডাঙ্গা থানার ওসি আব্দুল গনি মিয়া জানায়, আলমগীর গত বুধবার ২ অক্টোবর তার পাখিভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে সে আর বাড়ি না ফিরলে, তার পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করে। পুলিশ ও পরিবারের সদস্যরা আলমগীরের খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। আজ (শুক্রবার) সকালে আইন্দিপুর ভাইমারা খালে জার্মানির তলায় আলমগীরের মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থল থেকে আলমগীরের মৃতদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইকারীরা এ হত্যাকাণ্ড সংঘটিত করতে পারে। এ বিষয়ে মামলা গ্রহণের প্রস্তুুতি চলছে। আলমগীরের পরিবারের সদস্যরা জানায় গত বুধবার বাদ মাগরিব পাখিভ্যানসহ বাড়ি থেকে বের হয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ভালাইপুর গ্রামের শিশু সাফিনের দাফন শেষে প্রতিদিনের মতো ভাড়ার সন্ধানে ভালাইপুর মোড়ে ভাড়া গিয়ে আর ফিরে আসেনি। বুধবার রাত ১২টার পরও বাড়িতে না ফেরায় খোঁজ নিলে আলমগীরের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ করে না পেয়ে আলমগীরের ভাই জহুরুল ইসলাম আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়রি করেন।

আলমগীরের ভাই জহুরুল ইসলাম বলেন, আমার মেজ ভাই আলমগীর প্রতিদিনই রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ভালাইপুর মোড় থেকে আশেপাশে এলাকায় ভাড়ায় যেতো। হয়তো কোনো মাদক সেবনকারী বা ছিনতাইকারী চক্র ভাড়ার কথা বলে নিয়ে গিয়ে তাকে হত্যা করে লাশ গুম করে রেখেছিলো।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূজায় সিলেটে রেকর্ড গড়লেন পর্যটকেরা

error: Content is protected !!

চুয়াডাঙ্গায় নিখোঁজের দুইদিন পর পাখি ভ্যানচালকের মরাদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
হুমায়ন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে :