ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

‘চাহিবামাত্র’ আইডি প্রদর্শনের আহ্বান চিকিৎসকদের

-ছবি: ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও থেকে নেওয়া।

‘সর্বাত্মক লকডাউন’ চলাকালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অবাধ চলাচল নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে সঙ্গে পরিচয়পত্র রাখা এবং ‘চাহিবামাত্র তা প্রদর্শন’ করার আহ্বান জানানো হয়েছে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এই আহ্বান জানানো হয়।

বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিক্যাল ডিজিজের লাইন ডিরেক্টর রোবেদ আমিন বলেন, ‘যেকোনো চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ সহযোগিতা একান্তভাবে কাম্য। পরিচয়পত্র, যেকোনো ধরনের আইডি কার্ড প্রদর্শনকারী স্বাস্থ্যকর্মীকে সহানুভূতির সঙ্গে সহযোগিতা করা এবং দ্রুত ও বাধাহীন চলাচলের সুবিধা প্রদান করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি নৈতিক দায়িত্ব।’

লকডাউনে মধ্যে কর্মক্ষেত্রে আসা যাওয়ার পথে বেশ কয়েকজন চিকিৎসক পুলিশের চেকপোস্টে বাঁধার মুখে পড়েন। কারও কারও যানবাহনকে জরিমানাও করা হয়। সম্প্রতি এক চিকিৎসকের সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এ নিয়ে পুলিশ ও চিকিৎসক পাল্টাপাল্টি বিবৃতি দেয়। হাই কোট এই পাল্টাপাল্টি বিবৃতিকে কাম্য নয় বলে মন্তব্য করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

‘চাহিবামাত্র’ আইডি প্রদর্শনের আহ্বান চিকিৎসকদের

আপডেট টাইম : ০৯:১০ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
ডেস্ক রিপোর্টঃ :