ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চালক ও সুপার ভাইজারকে মারধরের প্রতিবাদে বাস চলাচল বন্ধ

ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার

রাজবাড়ীতে কুষ্টিয়ার এক বাসচালক ও সুপার ভাইজারকে মারধরের প্রতিবাদে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছে কুষ্টিয়ার বিক্ষুব্ধ শ্রমিকরা। রোববার (১২ জানুয়ারি) সকাল থেকে কুষ্টিয়া-রাজবাড়ী-দৌলতদিয়া রুটে কোন বাস চলাচল করেনি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পরিবহন শ্রমিকদের দাবি, জড়িতদের আইনের আওতায় না আনা পর্যন্ত এ রুটে বাস চলাচল বন্ধ থাকবে।

কুষ্টিয়া পরিবহন শ্রমিক ইঊনিয়ন সূত্র জানায়, গতকাল শনিবার দুপুরে রাজবাড়ি থেকে ছেড়ে আসা আল্লার নামে চলিলাম নামে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাসের চালক শামীম হোসেন ও ওই বাসের সুপারভাইজার রফিককে মারধর করে রাজবাড়ি পরিবহন শ্রমিকেরা। এতে গুরুতর আহত হন বাস চালক শামীম ও সুপারভাইজার রফিক।

বাস শ্রমিক জালাল হোসেন জানান, মাঝে মধ্যেই রাজবাড়ী বাস শ্রমিকেরা আমাদের শ্রমিকদের ওপর কারণে অকারণে চড়াও হয় এবং মারধর করে। গতকাল শনিবারও আমাদের এক শ্রমিককে মারধর করেছে তারা। তারই প্রতিবাদে কুষ্টিয়া-রাজবাড়ি রূটে বাস চলাচল বন্ধ রেখেছি। তাদের আইনের আওতায় না নেয়া পর্যন্ত বাস চালাবো না।

কুষ্টিয়া বাস, মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন জানান, এবিষয়ে দুই জেলার শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরিস্থিতি সুরাহার চেষ্টা করে যাচ্ছি।

কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল সেলিম জানান, গতকাল শনিবার দুপুরে রাজবাড়িতে কুষ্টিয়ার বাস চালক ও শ্রমিককে মারধরের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় কুষ্টিয়ার কিছু শ্রমিক বিক্ষুব্ধ হয়ে কুষ্টিয়া-রাজবাড়ি রূটে বাস চলাচল বন্ধ রেখেছে। এবিষয়ে শান্তিপূর্ণ সমাধানে আলোচনা চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি?

error: Content is protected !!

চালক ও সুপার ভাইজারকে মারধরের প্রতিবাদে বাস চলাচল বন্ধ

আপডেট টাইম : ০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :