ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ

চাটমোহরে যুবদল নেতাকে রড দিয়ে পিটিয়ে পা ভেঙ্গে দিল সন্ত্রাসীরা

চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেনকে রড দিয়ে পিটিয়ে দুই পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ দলের সন্ত্রাসীরা। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার মথুরাপুর তেলপাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার রেলবাজারে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এক বিক্ষোভ মিছিল বের করে পাবনা-চাটমোহর মহাসড়ক অবরোধ করে রাখে। ঘন্টা ব্যাপী অবরোধে সড়কের দুই পাশে ব্যাপক যানযটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ১০টার দিকে দলীয় কয়েকজন নেতা কর্মী নিয়ে মথুরাপুর তেলপাম্পের সামনের চা স্টলে বসে কথা বলছিল ফারুক। এমন সময় ৮/১০টি মোটরসাইকেল নিয়ে কয়েকজ সন্ত্রাসী সেখানে উপস্থিত হয়ে যুবদল নেতা ফারুকের উপর অতর্কিত হামলা করে রড দিয়ে পিটাতে থাকে। পিটানোর এক পর্যায়ে সে সঙ্গাহীন হয়ে পরলে তখন তারা তাকে ফেলে পালিয়ে যায়।
এ সময় তার সাথে থাকা নেতাকর্মী ও এলাকাবাসী গুরুতর আহতাবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পা দিয়ে ব্যাপক রক্তক্ষরনের ফলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
 রাজশাহী মেডিকেলের কর্তব্যরত ডাক্তার বলেছেন, ভিক্টিমের হাটুর নিচে দুই পায়েই মারাত্বক জখম হয়েছে। দুটি পা’ই ভেঙ্গে গেছে।
ঘটনার বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা বলেন, ঘটনাটি আমরা জানার পরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছি আমরা। তবে এখন পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ দায়ের করেনি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এআইয়ের যুগে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষার আহ্বান

error: Content is protected !!

প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ

চাটমোহরে যুবদল নেতাকে রড দিয়ে পিটিয়ে পা ভেঙ্গে দিল সন্ত্রাসীরা

আপডেট টাইম : ০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, জেলা প্রতিনিধি, পাবনা :