ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাটমোহরে মাদ্রাসার সভাপতি ও অধ্যক্ষ’র দুর্নীতির বিচার দাবিতে মানববন্ধন

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল পাকপাড়া শাহ্ মোখলেছুর রহমান আলিম মাদ্রসার সাবেক সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রামানিক ও ওই মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রউফের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির বিচার ও সদ্য নিয়োগ প্রাপ্ত মাদকাসক্ত কর্মচারি আতিকুর রহমানের পদত্যাগ দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় পাকপাড়া শাহ্ মোখলেছুর রহমান আলিম মাদ্রসা চত্ত্বরে এলাকার   সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে এলাকাবাসীর মধ্যে  বক্তব্য দেন,  আবু হানিফ, হাবিবুর রহমান হাবী,আব্দুল আলিম, রাসিদুল হাসান মানিক, আবু সালেক, রফিকুল ইসলাম ও নিজাম উদ্দিন প্রমূখ।
বক্তারা অভিযোগ করে বলেন, হান্ডিয়াল পাকপাড়া শাহ্ মোখলেছুর রহমান আলিম মাদ্রসা’য় সভাপতি থাকাকালীন শাহ আলম প্রামানিক ও অত্র মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রউফ ওই মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যে প্রায় ৮০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়াও দূর্নীতি, অর্থ আত্মসাৎ সহ নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতা সহ তার খেয়াল খুশিমতো অফিস করছেন, সে গত সাতদিন অফিসে অনুপস্থিত রয়েছে।
বক্তারা আরো বলেন, শাহ আলম সভাপতি হয়ে আপন ছোট ভাই মাদকাসক্ত আতিকুর রহমান (রতন) কে অফিস সহকারি কামঃ হিসাব সহকারী পদে নিয়োগ সহ অবৈধ ভাবে মোটা অংকের টাকার বিনিময়ে আরো ছয় জনকে চাকরি দিয়েছে। এ জন্য তার পদত্যাগ দাবি করে এলাকাবাসী সহ মাদ্রার ছাত্র-ছাত্রী। মানববন্ধনে এলকাবাসী নিয়োগ বানিজ্যও টাকা মাদ্রাসার তহবিলে জমা সহ সকল অনিয়মের প্রতিবাদ ও বিচার দাবি করেন।
ওই মাদ্রাসার দায়িত্বে থাকা  ভাইস প্রিন্সিপাল আব্দুল আজিজ জানান, অধ্যক্ষ আব্দুর রউফ গত সাতদিন হচ্ছে অনুপস্থিত রয়েছে কি জন্য তা আমি অবগত নই, সে অফিস নিয়ম মেনে ছুটি ভোগ করছেন না। সে সময় মোট ছয়টি পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রউফ এর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন  রিসিভ করেনি। একই বিষয়ে সভাপতি শাহ আলমকে ফোন দেওয়া তিনিও ফোন রিসিভ করেন নাই।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বন্ধু নির্বাচনে কেন সতর্কতা জরুরি ইসলামে নৈতিকতার শিক্ষা

error: Content is protected !!

চাটমোহরে মাদ্রাসার সভাপতি ও অধ্যক্ষ’র দুর্নীতির বিচার দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, জেলা প্রতিনিধি পাবনা :