ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাটমোহরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

পাবনার চাটমোহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব অনুর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবলটুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট হাইস্কুল মাঠ বালুচরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা  রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান মির্জা রেজাউল করিম দুলাল।
বক্তব্য দেন, মথুরাপুর ইউপি চেয়ারম্যান  শাহ আলম ও প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল। এ সময় ভাইস চেয়ারম্যান  সাইদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান   ফিরোজা পারভীন, ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, ইউপি চেয়ারম্যান নুরজাহান বেগম মুক্তি, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান নুরু, ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
টুর্ণামেন্টে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ ১২টি দল অংশ নিচ্ছে। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় হান্ডিয়াল ইউনিয়ন একাদশ ২-০ গোলে ছাইকোলা ইউনিয়ন একাদশকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়। অপরদিকে হরিপুর ফুটবল খেলার মাঠে বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টে হান্ডিয়াল ইউনিয়ন একাদশ ছাইকোলা ইউনিয়নের বিপক্ষে ওয়াকওভার পায়। আজ টুর্ণামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ও ফাইনাল খেলা।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহু নয়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা আইজেনকোট

error: Content is protected !!

চাটমোহরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

আপডেট টাইম : ০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, জেলা প্রতিনিধি, পাবনা :