ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চাটমোহরের বিভিন্ন বিল ও নদীতে  নৌকায় চলছে জমজমাট জুয়া

বর্ষা মৌসুমের শুরুতেই চাটমোহরের বড়াল,গুমানী ও চিকনাই নদীসহ বিলে পানি এসেছে। নদীপথে নৌযান চলাচল শুরু হয়েছে। নদীতে নৌচলাচলের কারণে তৎপর হয়ে উঠেছে জুয়ারুরা। প্রকি বছরের মতো এবারও নৌকায় শুরু হয়েছে ও জমজমাট জুয়া খেলা। বিভিন্ন এলাকার চিহ্নিত জুয়ারুরা প্রতিনিয়ত নৌকায় বসাচ্ছে জুয়ার আসর।
একাধিক সূত্র জানা গেছে ,চাটমোহর উপজেলার ধর্মগাছা ও বওশা ঘাট থেকে প্রতিদিন সন্ধ্যার পর নির্দিষ্ট ২/৩টি নৌকায় জুয়ারুরা উঠে পড়ে। রাতভর চলে জুয়ার আসর। নৌকা নদী পথে চলে আর সেইসাথে চলে জুয়ার আসর। অনেক ক্ষেত্রে বিলের মাঝে নৌকা নোঙর করে চলে জুয়ার আসর। উপজেলার নিমাইচড়া ইউনিয়নে করকোলা,চিনাভাতকুর,গৌরনগরসহ বিভিন্ন এলাকার জুয়ারুদের সাথে পার্শ্ববর্তী গুরুদাসপুর ও তাড়াশ উপজেলার চিহ্নিত জুয়ারুরা এই জুয়ার আসরে যোগ দেয়।
নিমাইচড়া ইউপি চেয়ারম্যান এএইচএম কামরুজ্জামান খোকন জানান,গুমানী নদীর বিভিন্ন ঘাট থেকে সন্ধ্যার পর জুয়ারুরা নৌকা নিয়ে নদী ও বিলে গিয়ে জুয়ার আসর বসায় বলে তিনি জানতে পেরেছেন। এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান,এ বিষয়ে খোজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

চাটমোহরের বিভিন্ন বিল ও নদীতে  নৌকায় চলছে জমজমাট জুয়া

আপডেট টাইম : ১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধিঃ :