ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক:

দিনাজপুরের হাকিমপুরে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে উপজেলার গোবিন্দপুর গুমড়া দাখিল মাদ্রাসার সুপার মোজাহার আলীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার সকালে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক পলাতক রয়েছেন।

গ্রেপ্তারকৃত মোজাহার আলী উপজেলার গুমড়া গ্রামের রমজান আলীর ছেলে এবং গোবিন্দপুর গুমড়া দাখিল মাদ্রাসার সুপার। অপরদিকে, পলাতক সভাপতি আব্দুর রাজ্জাক পাশ্ববর্তী ইসবপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২০ ডিসেম্বর গোবিন্দপুর গুমড়া দাখিল মাদ্রাসায় আয়া, নৈশপ্রহরী, নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে একই এলাকার শাকিল বাবু, মিহাজুল ইসলাম, মোস্তানা আক্তার মিতু ও রাশেদুজ্জামান পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে নির্বাচিত হন।

অভিযোগে বলা হয়, নির্বাচিতদের চাকরিতে যোগদানের জন্য প্রত্যেকের কাছে ১৫ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা দাবি করা হয়। পরে বিভিন্ন সময়ে ওই অর্থ আদায় করে তাদের যোগদান করানো হয়। এরপর এমপিওভুক্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর কথা বলে আরও অর্থ দাবি করা হয়।

উপায়ান্তর না পেয়ে ভুক্তভোগী চারজন সোমবার হাকিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে সভাপতি আব্দুর রাজ্জাককে ১ নম্বর এবং সুপার মোজাহার আলীকে ২ নম্বর অভিযুক্ত করা হয়।

এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ভুক্তভোগীদের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সুপার মোজাহার আলীকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক সভাপতি আব্দুর রাজ্জাককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ

error: Content is protected !!

চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

আপডেট টাইম : ০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি :