ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামির মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার ওসি তারেকুর রহমান সরকার। এর আগে সকালে নিজ বাড়ির পাশের একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি নাচোল পৌর এলাকার শ্রীরামপুর মহল্লার নিজামুল হক লেবুর ছেলে হযরত আলী (২৫)। হযরত আলী শিশু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তিনি পলাতক ছিলেন। পুলিশ জানায়, স্কুলছাত্র তাজেমুল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে পলাতক জীবনযাপন করছিলেন হযরত আলী। এরই মধ্যে বুধবার তিনি বাড়িতে আসেন। এরপর রাতেই আবার বাড়ি থেকে বেরিয়ে যান। সকালে বাড়ির পাশের একটি আমবাগানে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

ওসি জানান, গাছের ডালে কাপড়ের কিছু অংশ ও হযরত আলীর গলায় কাপড় বাঁধা ছিল। প্রাথমিক ধারণায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ওসি আরও জানান, ২০২০ সালে স্কুলছাত্র তাজেমুল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে পলাতক আসামি ছিলেন হযরত আলী।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জান্তার দেওয়া পরিচয়পত্রে আপত্তি ২০ লাখ শ্রমিকের

error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামির মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
আব্দুস সালাম তালুকদার, জেলা প্রতিনিধি, চাপাইনবাবগঞ্জ :