ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সম্প্রীতি রক্ষায় হিন্দু-মুসলিমদের নিয়ে সভা

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির নিরাপত্তায় চালু হলো সীমান্তবর্তী থানার কার্যক্রম

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির নিরাপত্তায় সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার কার্যক্রম চালু হয়েছে। শনিবার (১০ আগস্ট) দুপুরে রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া উপস্থিত হয়ে থানার কার্যক্রম চালু করেন।

ভোলাহাট থানা সীমান্ত থেকে মাত্র ১৫০ গজ দূরে হওয়ায় বিজিবির তত্ত্বাবধানেই পরিচালিত হবে এর কার্যক্রম। এদিকে সীমান্ত এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয়দের নিয়ে সচেতনতামূলক সভা করেছে বিজিবি।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, চলমান পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার কারণে ভোলাহাট থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়। কিন্তু সীমান্তের খুব কাছে হওয়ায় এ থানায় নিরাপত্তা দিতে আসতে পারছে না সেনাবাহিনী। ফলে বিজিবির নিরাপত্তায় ভোলাহাট থানার কার্যক্রম চলবে। এদিকে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় স্থানীয়দের নিয়ে সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

দুপুরে ভোলাহাট উপজেলার তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বিজিবি অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া ও স্থানীয় ইউপি চেয়ারম্যান পিয়ার জাহানসহ অন্যান্যরা। সভায় হিন্দু, মুসলিমসহ বিভিন্ন ধর্মের মানুষ অংশ নেন। সভায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহবান জানানো হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত বায়ুত্যাগের কারণে ভাড়াটিয়া উচ্ছেদ, বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা

error: Content is protected !!

সম্প্রীতি রক্ষায় হিন্দু-মুসলিমদের নিয়ে সভা

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির নিরাপত্তায় চালু হলো সীমান্তবর্তী থানার কার্যক্রম

আপডেট টাইম : ০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
আব্দুস সালাম তালুকদার, জেলা প্রতিনিধি, চাপাইনবাবগঞ্জ :