ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকা ডুবে ৩ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকা ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নে লক্ষীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বিশ রশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী লিলিমন বেগম (৬২) ও তার নাতি সিয়াম আলী (৮) এবং একজনের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, দুপুর সোয়া ২টা দিকে বোগলাউড়ি ঘাট থেকে ৩০ থেকে ৪০ জন যাত্রী নিয়ে একটি নৌকা বিশ রশিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় নৌকাটি লক্ষীপুর চরের সামনে পৌঁছালে বাতাসের কবলে ডুবে যায়।
বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধারের অভিযানে লিলিমন ও সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। তারা সম্পর্কে নানী ও নাতি।
শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন দৈনিক সময়ের প্রত্যাশাকে জানান, ঘটনাস্থলে তিনজন মারা গেছেন। নিখোঁজ রয়েছে অনেকে। পুলিশ ও ফার্য়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাসপাতালে রোগীদের মাঝে খাবার বিতরণ

error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকা ডুবে ৩ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে

আপডেট টাইম : ০৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :