ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত ১

আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোশারফ হোসেন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি গ্রামের আয়েসের ছেলে। সোমবার (১০ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩টার দিকে সোনামসজিদ বিজিবি চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, বিকাল সাড়ে ৩টার দিকে মোশারফ হোসেন মোটরসাইকেলযোগে শিবগঞ্জ থেকে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় সোনামসজিদ বিজিবি চেকপোস্ট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরভর্তি ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে গুরুত্বর আহত হন মোশারফ হোসেন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রানীহাটি এলাকায় মারা যান তিনি। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকে সময় না দিয়ে বিরোধিতা করছে বিরোধী দল: মনির

error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত ১

আপডেট টাইম : ০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :