ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চলন্ত ট্রেনে জন্ম নিল শিশু কন্যা !

ভেড়ামারা থেকে রাজশাহীতে যাওয়ার সময় চলন্ত ট্রেনে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি মা।

সাবিনা ইয়াসমিন নামের ওই প্রসূতির সিজারের মাধ্যমে সন্তান জন্মদানের জন্য ট্রেনে করে রাজশাহীর একটি ক্লিনিকে যাচ্ছিলেন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ওই প্রসূতি ভেড়ামারা স্টেশন থেকে সাগরদাঁড়ি ট্রেনের ‘ছ’ বগিতে ওঠেন।

এর পরপরই তার প্রসব বেদনা শুরু হলে তাৎক্ষণিক বিষয়টি ট্রেনের কন্ডাক্টিং গার্ড রুবায়েত হাসান জানতে পারেন। তিনি বিষয়টি গার্ড ইনচার্জ আজিমুল হোসেনকে জানালে ট্রেনের মাইকে সন্তান প্রসবের ব্যাপারে একজন চিকিৎসকের সাহায্য কামনা করা হয়। মাইকে ঘোষণা শুনে এ সময় ওই ট্রেনে নার্সিং ইনস্টিটিউটে পড়া দু’জন শিক্ষার্থী ছিলেন। ট্রেন কর্তৃপক্ষের ডাকে সাড়া দিয়ে তারা ওই নারীর সহায়তায় এগিয়ে আসেন এবং কামরায় বাচ্চা প্রসবের কাজটি সম্পন্ন করেন।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম জানান, ভেড়ামারা স্টেশন থেকে ১৬ সেপ্টেম্বর রাত ৮টার সময় ওঠেন ওই প্রসূতি। তার সঙ্গে ছিলেন ছোট বোন ও দেবরের স্ত্রী। পথে রাজশাহীর আড়ানী এলাকায় তার প্রসবব্যথা ওঠে। ১৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে ওই নারী ট্রেনের মধ্যেই কন্যা সন্তানের জন্ম দেন। রাত ১১টার দিকে ট্রেনটি রাজশাহী স্টেশনে পৌঁছায়। খবর পেয়ে আগেই রেলওয়ে হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স ঠিক করে রাখা হয়। পরে ওই অ্যাম্বুলেন্সে করে নবজাতক ও মাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি আরও জানান, এটি ওই নারীর দ্বিতীয় কন্যা সন্তান। তার প্রথম কন্যা জন্ম নেয় সিজারের মাধ্যমে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন

error: Content is protected !!

চলন্ত ট্রেনে জন্ম নিল শিশু কন্যা !

আপডেট টাইম : ০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া প্রতিনিধিঃ :