ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চলতি মাসে চালু হতে পারে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন

চলতি মাসের শেষ সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু হতে পারে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস। বৃহস্পতিবার (১১ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে আমচাষি, ব্যবসায়ী ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন। এর আগে আমচাষি, ব্যবসায়ী ও স্থানীয় সাংবাদিকরা চলতি মাসের ২০ মে থেকে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালুর দাবি জানান।

এর প্রেক্ষিতে পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস বলেন, আজকে সকলের মতামত নেওয়ার জন্য এখানে এসেছিলাম। আমচাষি ও ব্যবসায়ীদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালুর দিন-তারিখ নির্ধারণ করা হবে।তবে অবশ্যই স্থানীয়দের দাবির বিষয়টি বিবেচনায় নিয়েই ট্রেন চালু করা হবে।

তিনি আরো বলেন, গত বছর ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে কেজি প্রতি আম পাঠাতে খরচ হয়েছে এক টাকা ৩১ পয়সা। আশা করছি এবারও তাই থাকবে। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে কোচ সংখ্যা বাড়ানো হবে। এছাড়া জনসাধারণকে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে আম পরিবহনের জন্য উদ্বুদ্ধ করতে এ বছর বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।

ট্রেন চালুর আগে ব্যাপক হারে বাজারে বাজারে মাইকিং ও লিফলেট বিতরণ করা হবে।

এছাড়া বিভিন্ন নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আম বুকিংকারীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে আম বুকিং করা হবে। সভায় আমচাষি ও ব্যবসায়ী ইসমাইল হোসেন শামীম খান বলেন, আমরা প্রতি বছর ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে আম পাঠাই। খরচ কম ও কম সময়ে আম পরিবহন সম্ভব হওয়ায় এতে সুবিধা হয়। তবে কয়েক দিনের জন্য চালু না রেখে পুরো আম মৌসুমে এই ট্রেন চালু রাখার দাবি জানান তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাজেক পর্যটন কেন্দ্র বন্ধের প্রতিবাদে খাগড়াছড়িতে ব্যবসায়ীদের বিক্ষোভ

error: Content is protected !!

চলতি মাসে চালু হতে পারে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন

আপডেট টাইম : ০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :