ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চরভদ্রাসনে ৭০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

আসলাম বেপারীঃ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে পদ্মার চরাঞ্চলের দুটি প্রাথমিক বিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের তহবিল থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের চর কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন এবং হুকুম আলী চৌকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী এই সুবিধা পেয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান এবং ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা চর কল্যাণপুর প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিশুদের হাতে এসব সামগ্রী তুলে দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি শিশু শিক্ষার্থীকে এক সেট স্কুল ড্রেস, একটি করে স্কুল ব্যাগ, খাতা, কলম ও ক্রীড়া সামগ্রী দেওয়া হয়েছে। এসব সামগ্রী পেয়ে শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং নিয়মিত স্কুলে আসার প্রতিশ্রুতি ব্যক্ত করে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান

error: Content is protected !!

চরভদ্রাসনে ৭০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

আপডেট টাইম : ০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
আসলাম বেপারী, নিজস্ব প্রতিনিধি, চরভদ্রাশন, ফরিদপুর :