ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চরভদ্রাসনে ১৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আসলাম বেপারীঃ

ফরিদপুরের চরভদ্রাসনে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ শেখ সোলায়মান (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার শালেপুর পশ্চিম গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

চরভদ্রাসন থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মাহমুদুল হাসান ও এসআই মো. ফরহাদ শেখের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার রাত পৌনে ১০টার দিকে শালেপুর পশ্চিম গ্রামের আলিমুদ্দিন চোকদারের ডাঙ্গী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শেখ সোলায়মানকে ধাওয়া দিয়ে আটক করা হয়।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ২৫টি পুড়িয়ায় থাকা ৫০ গ্রাম এবং হাতে থাকা একটি ব্যাগ থেকে আরও ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। উদ্ধারকৃত মোট ১৫০ গ্রাম গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩,০০০ টাকা বলে পুলিশ জানিয়েছে।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সোলায়মান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। আজ বেলা ১টার দিকে আসামিকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চন্দ্রনাথ ধামে উন্মোচন হয়নি সম্ভাবনার দুয়ার

error: Content is protected !!

চরভদ্রাসনে ১৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আপডেট টাইম : ০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
আসলাম বেপারী, স্টাফ রিপোর্টার :