ফরিদপুরের চরভদ্রাসনে সাম্প্রদায়ীক সম্প্রীতি বজায় রাখতে ব্যবসায়ীদের সাথে বিট পুলিশিং সভা অনিুষ্ঠিত হয়েছে। চরভদ্রাসন থানার উদ্যোগে বুধবার রাত ৯টার দিকে চরভদ্রাসন হাট-বাজার বণিক সমবায় সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। চরভদ্রাসন হাট-বাজার বণিক সমবায় সমিতির সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়ারুল ইসলাম,উপ-পরিদর্শক তুহিন বালা,উপজেলা সমবায় অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃআনোয়ার আলী মোল্যাা, ব্যবসায়ী মোঃ আজাহার ও সাংবাদিক আবদুস সবুর কাজল প্রমূখ। উপ-পরিদর্শক সৈয়দ আওলাদ হোসেনের সঞ্চালনায় বক্তারা কোন প্রকার গুজব ছড়ানো হতে বিরত থাকার পাশাপাশি পারস্পরিক সাম্প্রদায়ীক সম্প্রিতি বজায় রাখায় করণীয় বিষয়ে বিশদ আলোচনা করেন।
ফরিদপুরের চরভদ্রাসনে সাম্প্রদায়ীক সম্প্রীতি বজায় রাখতে ব্যবসায়ীদের সাথে বিট পুলিশিং সভা অনিুষ্ঠিত হয়েছে। চরভদ্রাসন থানার উদ্যোগে বুধবার রাত ৯টার দিকে চরভদ্রাসন হাট-বাজার বণিক সমবায় সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
চরভদ্রাসন হাট-বাজার বণিক সমবায় সমিতির সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়ারুল ইসলাম,উপ-পরিদর্শক তুহিন বালা,উপজেলা সমবায় অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃআনোয়ার আলী মোল্যাা, ব্যবসায়ী মোঃ আজাহার ও সাংবাদিক আবদুস সবুর কাজল প্রমূখ।
উপ-পরিদর্শক সৈয়দ আওলাদ হোসেনের সঞ্চালনায় বক্তারা কোন প্রকার গুজব ছড়ানো হতে বিরত থাকার পাশাপাশি পারস্পরিক সাম্প্রদায়ীক সম্প্রিতি বজায় রাখায় করণীয় বিষয়ে বিশদ আলোচনা করেন।