ফরিদপুরের চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার(৩১ মে)সিঙ্গাপুর থেকে ভার্চুয়ালী চক্ষু অপারেশন কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফদিপুর-৩ আসনের সংসদ সদস্য আব্দুল কাদের আজাদ। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সেবা সংস্থা “কিং সালমান মানবিক সহায়তা ও ত্রান কেন্দ্র ও আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, চরভদ্রাসন থানার ওসি আব্দুল ওহাব, এ ক্যাম্পের সমন্নয়ক এ.কে.এম লুৎফর রহমান, সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান ও ইয়াকুব আলীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। আরও পড়ুনঃ চাটমোহরে সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যাবস্থপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা জানা যায়, আন্তর্জাতিক সেবা সংস্থা “কিং সালমান মানবিক সহায়তা ও ত্রান কেন্দ্রের অর্থায়নে ও আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর আয়োজনে এ চক্ষু ক্যাম্পে ৫হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ৫শত রোগীর ছানি অপারেশন ও লেন্স স্থাপন করা হবে। রোগীদের অপারেশন, ঔষধ, চিকিৎসাকালীন থাকা খাওয়াসহ যাবতীয় খরচ বহন করবে সংস্থাটি। এছাড়া আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন পরিচালিত ঢাকার আল-নূর চক্ষু হাসপাতাল ও মক্কা চক্ষু হাসপাতালের ১৩জন ডাক্তার ও একশত জনের মেডিকেল টিম এ ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা প্রদান করবেন।
ফরিদপুরের চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার(৩১ মে)সিঙ্গাপুর থেকে ভার্চুয়ালী চক্ষু অপারেশন কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান
চৌধুরী নিক্সন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফদিপুর-৩ আসনের সংসদ সদস্য আব্দুল কাদের আজাদ।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সেবা সংস্থা “কিং সালমান মানবিক সহায়তা ও ত্রান কেন্দ্র ও আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, চরভদ্রাসন থানার ওসি আব্দুল ওহাব, এ ক্যাম্পের সমন্নয়ক এ.কে.এম লুৎফর রহমান, সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান ও ইয়াকুব আলীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
জানা যায়, আন্তর্জাতিক সেবা সংস্থা “কিং সালমান মানবিক সহায়তা ও ত্রান কেন্দ্রের অর্থায়নে ও আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর আয়োজনে এ চক্ষু ক্যাম্পে ৫হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ৫শত রোগীর ছানি অপারেশন ও লেন্স স্থাপন করা হবে। রোগীদের অপারেশন, ঔষধ, চিকিৎসাকালীন থাকা খাওয়াসহ যাবতীয় খরচ বহন করবে সংস্থাটি। এছাড়া আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন পরিচালিত ঢাকার আল-নূর চক্ষু হাসপাতাল ও মক্কা চক্ষু হাসপাতালের ১৩জন ডাক্তার ও একশত জনের মেডিকেল টিম এ ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা প্রদান করবেন।