ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চরভদ্রাসনে সংবাদে তোলপাড়, সেই রাস্তায় চলছে মানসম্পন্ন কাজ

আসলাম বেপারীঃ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের রহমান প্রামানিকের ডাঙ্গী গ্রামে নির্মাণাধীন ২০০ মিটার এইচবিবি (HBB) রাস্তার কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসনের নজর পড়ে ঘটনাটির ওপর।

–

গত ১৬ জুন এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ হলে দ্রুত সরেজমিনে তদন্তে নামে উপজেলা প্রশাসন। তদন্ত শেষে দায়িত্বরত প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা রাস্তার কাজে ব্যবহৃত নিম্নমানের ইট অপসারণ করে সেখানে ভালো মানের ইট দিয়ে পুনঃনির্মাণের নির্দেশ দেন।

–

স্থানীয়দের অনেকে গণমাধ্যমের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এলাকার সচেতন মহল বিভিন্ন সংবাদপত্র ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এমন সাহসী সাংবাদিকতা না হলে উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিত করা সম্ভব হতো না।”

–

চরভদ্রাসন উপজেলা প্রকৌশলী আব্দুস ছাত্তার বলেন, “ঈদুল আজহার ছুটির ফাঁকে কিছু নিম্নমানের ইট রাস্তার কাজে ব্যবহৃত হয়েছিল। সংবাদ প্রকাশের পর আমরা ঘটনাস্থলে গিয়ে ঠিকাদারকে দিয়ে নতুন ভালো মানের ইট এনে কাজটি পুনরায় করিয়েছি।”

–

ঠিকাদার কাজী বদরুজ্জামান বলেন, “জেলার চারটি ইটভাটা ঘুরে আমি সর্বোত্তম মানের ইট সংগ্রহ করেছি। প্রায় ১৮ হাজার ইট ব্যবহার করে এই ২০০ মিটার রাস্তাটি নতুনভাবে নির্মাণ করা হচ্ছে। সাইটের কয়েকজন লোক আমার অজান্তে ভুল করেছিল, কিন্তু আমি তা সংশোধন করেছি।”

–

জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরের আওতায় চরাঞ্চলের যোগাযোগ উন্নয়নে শেখ ফিরোজের বাড়ি থেকে কাজেমের বাড়ি পর্যন্ত ২০০ মিটার দীর্ঘ এইচবিবি রাস্তা নির্মাণ কাজটি টেন্ডারভিত্তিকভাবে পেয়েছে ফরিদপুর সদরপুর উপজেলার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ওয়ালী কনস্ট্রাকশন’। রাস্তার মোট বরাদ্দ ছিল ৫ লাখ টাকা। তবে ঈদের ছুটির সুযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের কিছু কর্মী নিম্নমানের ইট ব্যবহারে জড়িয়ে পড়লে গণমাধ্যমে তা তুলে ধরা হয়।

–

তদারকির দায়িত্বে থাকা উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী (এস.ও) মো. সাইফুদ্দিন বলেন, “আমি ইসলামিক জীবনাচার মেনে চলি। কাজের শতভাগ মান নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি কোনো বিল অনুমোদন করবো না। এখানে কোনোরকম ‘ঠাপিনাপি’ দিয়ে বিল নেওয়ার সুযোগ নেই।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শাবানা কেন অভিনয় ছেড়েছিলেন

error: Content is protected !!

চরভদ্রাসনে সংবাদে তোলপাড়, সেই রাস্তায় চলছে মানসম্পন্ন কাজ

আপডেট টাইম : ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
আসলাম বেপারী, স্টাফ রিপোর্টার, চরভদ্রাসন, ফরিদপুর :