ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চরভদ্রাসনে মোবাইল কোর্টের অভিযানে আড়াআড়ি বাঁধ উচ্ছেদ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ভুবনেশ্বর নদীর লোহারটেক কোল ও মৌলভীরচর জাকেরেরশুরা এলাকার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে আড়াআড়ি বাঁধ,ভেসাল ও জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর।শুক্রবার সকাল ১১টা হতে বিকেল ৩টা পর্যন্ত লোহারটেক কোলের (ভুবনেশ্বর নদীর)বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা।

এ অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান,চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক অমীয় চক্রবর্তী ও আনসার সদস্য বৃন্দ।অভিযানে একটি আড়াআড়ি বাঁধ,পাঁচ টি ভেসাল উচ্ছেদ ও দুটি জাল জব্দ করে পরিষদ চত্বরে এনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

নদী বা কোলে আড়াআড়ি বাঁধ দেওয়া সম্পূর্ন অবৈধ উল্লেখ করে উপজেলা নির্বাহী আফিসার তানজিলা কবির ত্রপা বলেন ‘বর্ষা মৌসুম শুরুর আগে লোহারটেক কোলের বিভিন্ন স্থানে ইতিপূর্বেও অভিযান চালিয়ে কয়েকটি আড়াআড়ি বাঁধ ও ভ্যাসাল উচ্ছেদ করা হয়েছে।মাছের বংশ বিস্তার ও বিভিন্ন জলাশয়ে অবাধ বিচরনের সুবিধার্থে এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ আ’লীগ ক্ষমতায় আছে বলে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল -মেজর (অবঃ) আতমা হালিম

উল্লেখ্য গত ২২ জুন বিভিন্ন গনমাধ্যমে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার লোহারটেক কোলে অবৈধ ভাবে আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ শিকার করায় বাধাগ্রস্থ হচ্ছে মাছের বংশবিস্তার এমন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।সংবাদ প্রকাশের দুই দিন পরে শুক্রবার প্রায় দিনব্যাপী উপজেলা প্রশাসন ও মৎস দপ্তর অভিযান চালিয়ে আড়াআড়ি বাঁধ ও ভেসাল উচ্ছেদ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

উন্নয়নের ভোগান্তিতে সৈয়দপুর

error: Content is protected !!

চরভদ্রাসনে মোবাইল কোর্টের অভিযানে আড়াআড়ি বাঁধ উচ্ছেদ

আপডেট টাইম : ০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২
মোঃ মুস্তাফিজুর রহমান বিশেষ প্রতিনিধি, চরভদ্রাশন,ফরিদপুরঃ :