ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চরভদ্রাসনে বিষধর সাপের কামড়ের তিনদিন পর কিশোরের মৃত্যু

-ছবিঃ প্রতীকী।

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নে সাপে কামড়ের তিনদিন পর ফেলা ফকির(১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার ২৪ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চর হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির ওই কিশোরের মৃত্যুর ঘটনার কথা নিশ্চিত করেছেন।

চেয়ারম্যান বলেন ফেলা ওই ইউনিয়নের ছমির বেপারীর ডাঙ্গী গ্রামের রহম ফকিরের ছেলে। গত ২১ আগস্ট বুধবার বিকেল পাঁচটার দিকে ধান ক্ষেত হতে গরু তাড়াতে যায় ফেলা। ফেরার সময় তার বাম পায়ের গোড়ালীতে বিষধর সাপে কমাড় দেয়। প্রথমে তাকে ওঝার কাছে নিয়ে গেলে ওঝা তাকে দ্রুত ডাক্তারের কাছে নিতে বলে।

পরে তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় রাসেল’স ভাইপারের কামড়ের উপসর্গ তার শরীরে দেখা যায়। তিন দিন চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে তাকে শুক্রবার রাত এগারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। ফেলার বড় এক ভাই ও ছোট এক বোন রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ব্যালন ডি’অরের আগমুহূর্তে কী সিদ্ধান্ত নিলেন এমবাপ্পে

error: Content is protected !!

চরভদ্রাসনে বিষধর সাপের কামড়ের তিনদিন পর কিশোরের মৃত্যু

আপডেট টাইম : ০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
মোঃ মুস্তাফিজুর রহমান (চরভদ্রাশন) ফরিদপুর প্রতিনিধি :