ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চরভদ্রাসনে বসত বাড়িতে দেখ মিলল বিষধর রাসেল ভাইপার সাপ

পদ্মা নদী ঘেসা ফরিদপুরের চরভদ্রাসনে একের পর এক দেখা মিলছে বিষধর সাপ রাসেল ভাইপারের। বুধবার দিবাগত রাত ৮টার দিকে সদর ইউনিয়নের বালিয়া ডাঙ্গী গ্রামের বাসিন্দা হোসাইন মোহাম্মদ সিদ্দিক(৫৪) এর বসত বাড়িতে দেখা মিলে প্রায় ৫ফুট দৈর্ঘের একটি রাসেল ভাইপার সাপ।

বৃহস্পতিবার সকালে সরজমিনে গেলে মোহাম্মদ সিদ্দিক এর বড় ছেলে ইমন (২১) জানায় তার বাবা মা চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছে। তার বোন সুমাইয়া ঐ রাতে প্রথমে বাবার সোবার ঘরের সামনে সাপটি দেখেতে পেয়ে তার ভাই ইমনকে ডাকে। ইমন টর্চলাইটের আলোতে সাপটিকে তার বাবার সোবার সেমি পাকা টিনের ঘরে ঢুকতে দেখে ঘরের দরজায় তালা দিয়ে দেয়।

বৃহস্পতিবার সকালে স্থানীয়দের সহযোগীতায় ঘর থেকে সাপটিকে বের করা হয়। ঘরের ভেতর ফ্রিজের পাশ থেকে সাপটিকে প্রথমে জীবিত উদ্ধারের চেষ্টা চালায় তারা । কিন্তু সাপের ভয়ংকর ক্ষিপ্রতা দেখে টেটা বিধিয়ে সাপটিকে বাইরে বের করে আনে। আঘাত পেয়ে সাপটি মারা যাওয়ায় মাটিচাপা দেওয়া হয়েছে বলে জানায় ইমন।

ইমন সরাকারি রাজেন্দ্র কলেজে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও তার বোন ফরিদপুর সারদা সুন্দরী কলেজে এইচ এস সি দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত আছে। গত কয়েকদিন হলো তাদের বাড়ির পিছনে বর্ষার পানি ঢুকেছে। ধারনা করা হচ্ছে চরাঞ্চল হতে বর্ষার পানিতে ভেসে এসব বিষধর সাপ লোকালয়ে প্রবেস করছে।

উল্লেখ্য ২০১৬সালে উপজেলার নদী তীরবর্তী ও চরাঞ্চলে প্রথমে এই সাপের দেখা মিলে। ২০১৭/২০২০ সাল পর্যন্ত বিরল প্রজাতির এই বিষধর রাসেল ভাইপার এর দংশনে অত্র উপজেলায় বেশ কয়েকজন কৃষকের মৃত্যুর ঘটনা ঘটে। আগে চরাঞ্চলে এই সাপ দেখা গেলেও বর্তমানে এই বিষধর রাসেল ভাইপার সাপ লোকালয়ে প্রবেশ করায় স্থানীয়দের মাঝে আতংক বিরাজ করছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে সরকার পতন হলে হিজবুল্লাহ থামবে এবং শান্তি আসবে: নেতানিয়াহু

error: Content is protected !!

চরভদ্রাসনে বসত বাড়িতে দেখ মিলল বিষধর রাসেল ভাইপার সাপ

আপডেট টাইম : ০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
মোঃ মুস্তাফিজুর রহমান বিশেষ প্রতিনিধি, চরভদ্রাশন,ফরিদপুর। :