চরভদ্রাসনে দুই হাজার ১৮০ কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে চলতি রবি মৌসুমে দুই হাজার ১৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মোল্লা ও উপজেলা যুবদলের সভাপতি মো. মোজাফফর হোসেন জাফর।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, মসুর ও খেসারির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দুই হাজার ১৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।এর মধ্যে এক হাজার ৭০০ জন কৃষককে প্রত্যেককে এক কেজি করে উন্নত জাতের সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। এছাড়া ২৫০ জন কৃষককে প্রত্যেককে পাঁচ কেজি করে মসুরের বীজ, ১০ কেজি ডিএপি সার ও পাঁচ কেজি এমওপি সার এবং ২৩০ জন কৃষককে প্রত্যেককে আট কেজি করে খেসারির বীজ, ১০ কেজি ডিএপি সার ও পাঁচ কেজি এমওপি সার বিতরণ করা হচ্ছে।
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে চলতি রবি মৌসুমে দুই হাজার ১৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মোল্লা ও উপজেলা যুবদলের সভাপতি মো. মোজাফফর হোসেন জাফর।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, মসুর ও খেসারির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দুই হাজার ১৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।
এর মধ্যে এক হাজার ৭০০ জন কৃষককে প্রত্যেককে এক কেজি করে উন্নত জাতের সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। এছাড়া ২৫০ জন কৃষককে প্রত্যেককে পাঁচ কেজি করে মসুরের বীজ, ১০ কেজি ডিএপি সার ও পাঁচ কেজি এমওপি সার এবং ২৩০ জন কৃষককে প্রত্যেককে আট কেজি করে খেসারির বীজ, ১০ কেজি ডিএপি সার ও পাঁচ কেজি এমওপি সার বিতরণ করা হচ্ছে।