আপডেট টাইম :
১০:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
৭৪
বার পঠিত
চরভদ্রাসনে দুই পুরিয়া গাঁজাসহ দুই সেবী গ্রেফতার
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধিফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর বাজারের পোস্ট অফিস চত্বরে অভিযান চালিয়ে দুই গাঁজাসেবীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুই পুরিয়া গাঁজা জব্দ করা হয়।গত রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চরভদ্রাসন উপজেলা সদর বাজারের পোস্ট অফিস চত্বরে এ অভিযান পরিচালনা করেন থানার উপপরিদর্শক (এসআই) কেরামত আলী। তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে আকস্মিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।গ্রেফতারকৃতরা হলেন—রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার মধুঅছিমদ্দিনের পাড়া গ্রামের মৃত আইয়ুব শেখের ছেলে সোহেল শেখ (৩০) ও একই এলাকার মহসিন শেখ (৩৫)।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা চরভদ্রাসন উপজেলায় বিভিন্ন ধরনের কাজকর্ম করতেন। ঘটনার রাতে পোস্ট অফিস চত্বরে তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ। পরে তাদের দেহ তল্লাশি করে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।এ ঘটনায় গ্রেফতারের পরদিন সোমবার (৯ নভেম্বর) তাদের ফরিদপুরের সংক্ষিপ্ত বিচার আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর বাজারের পোস্ট অফিস চত্বরে অভিযান চালিয়ে দুই গাঁজাসেবীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুই পুরিয়া গাঁজা জব্দ করা হয়।
গত রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চরভদ্রাসন উপজেলা সদর বাজারের পোস্ট অফিস চত্বরে এ অভিযান পরিচালনা করেন থানার উপপরিদর্শক (এসআই) কেরামত আলী। তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে আকস্মিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন—রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার মধুঅছিমদ্দিনের পাড়া গ্রামের মৃত আইয়ুব শেখের ছেলে সোহেল শেখ (৩০) ও একই এলাকার মহসিন শেখ (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা চরভদ্রাসন উপজেলায় বিভিন্ন ধরনের কাজকর্ম করতেন। ঘটনার রাতে পোস্ট অফিস চত্বরে তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ। পরে তাদের দেহ তল্লাশি করে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারের পরদিন সোমবার (৯ নভেম্বর) তাদের ফরিদপুরের সংক্ষিপ্ত বিচার আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।