ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চরভদ্রাসনে জমিসংক্রান্ত বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

ছবিঃ প্রতীকী।

ফরিদপুরের চরভদ্রাসনে জমিসংক্রান্ত বিরোধে চাচাতো ভাই ওহাব মোল্লা (৪০) কে কুপিয়ে হত্যা ও অপর ভাইকে জখম করার ঘটানা ঘটেছে। ১ফেব্রুয়ারী বুধবার বেলা ১১টার দিকে উপজেলার উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের মধ্য শালেপুর ৫নং ওয়ার্ডে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।আহত ব্যাক্তির নাম ইমারত মোল্যা(৩৩)। তারা উভয়েই ওই ইউনিয়নের পশ্চিম শালিপুর গ্রামের বাসিন্দা মৃত বারেক মোল্যার পূত্র। স্থানীয়রা জানায় নিজেদের মধ্যে ফসলি জমির সরিষা ভাগাভাগি করাকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটেছে।

চর হরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ূন সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ূন সেখ বলেন মধ্য শালিপুর গ্রামের বাসিন্দা খালেক মোল্যার ছেলে আইয়ূব মোল্যা(৩৫), বক্কার মোল্যা(৩৩) ও মাসুদ মোল্যা(৩১) এর সাথে শরিকী জমি নিয়ে দীর্ঘদিন ধরে ওহাবদের সাথে বিরোধ ছিল। এরা সম্পর্কে চাচাতো ভাই। ঘটনার সময় ওহাব ও তার ভাই ইমারত তাদের ভাগের অংশের সরিষা কাটতে গেলে ওই তিন চাচাতো ভাই এসে বাধাঁ প্রদান করে।

এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই তিন ভাই দেশীয় অস্ত্র দিয়ে ওহাব ও ইমারতকে এলাপাথারী কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে ওহাব মারা যায় এবং ইমারতকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুরে জেলা হাসপাতালে পাঠায় এলাকাবাসী।

চরভদ্রাসন থানা পরিদর্শক মিন্টু মন্ডল এ হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন ‘ঘটনার খবর পেয়ে তারা ঘটানাস্থল থেকে ওহাবের লাশ উদ্ধার করেছেন। এবং এ হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে’।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

উষ্ণ অভ্যর্থনা, গার্ড অব অনারের পর তারেক রহমানের সঙ্গে বৈঠকে সানায়ে তাকাইচি

error: Content is protected !!

চরভদ্রাসনে জমিসংক্রান্ত বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩
মোঃ মুস্তাফিজুর রহমান (চরভদ্রাশন) ফরিদপুর প্রতিনিধি :