ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

৩য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১

চরভদ্রাসনে চেয়ারম্যান পদে ২০ প্রার্থীর মনোনয়ন দাখিল

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা ৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিস। ২নভেম্বর মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত এসকল প্রার্থীরা উপজেলা রিটার্নিং অফিসার মোঃসাইফুল ইসলামের কাছে তাদের নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন।

এদের মধ্যে ৩নং চরভদ্রাসন সদর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থী থানা যুবলীগের সাধারন সম্পাদক মোঃখোকন মোল্যা,এই ইউনিয়নে চেয়ারম্যান পদে দুইজন বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।এরা হচ্ছেন উপজেলা আ’লীগের (ভারপ্রাপ্ত)সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃআজাদ খান ও থানা যুবলীগের সভাপতি মাহফুুজুর রহমান মুরাদ।সতন্ত্র প্রার্থী হিসেবে আবুল খায়ের,সাজ্জাদ হোসেন মন্টু মৃধা ও শুভ ছালাউদ্দিন মনোনয়নপত্র দাখিল করেছেন।

উপজেলার ৪নং গারিরটেক ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনিত নৌকার প্রার্থী উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃআহসানুল হক মামুন,সতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃইয়াকুব আলী,মোঃআয়নাল হক,এসএম ফরহাদ হোসেন ও সৈয়দ নিজামদ্দিন।

১ নং চরহরিরামপুর ইউনিয়নে অ’লীগ মনোনিত নৌকার প্রার্থী মোঃকবির খান,সতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃআমির হোসেন খান,মোঃজাহাঙ্গীর বেপারী, মোঃরফিকুল ইসলাম বেপারী,ফরিদ মোল্যা,জুলহাস সিকদার, মোহাম্মদ ফকির, শেখ আলম ও মোনায়েম হোসেন খান চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুল ইসলাম জানান আগামী ২৮ নভেম্বর চরভদ্রাসন উপজেলার ৪টি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা থাকলেও ২নং চরঝাউকান্দা ইউনিয়নের নয়টি ওয়ার্ড নদী ভাঙনের কবলে পড়ায় সীমানা বিরোধ দেখা দেয়।

১৪অক্টোবর নির্বাচনী তফশিল ঘোষনা করা হলেও গত ১৫ অক্টোবর চরঝাউকান্দা বাদে অন্য তিনটি ইউনিয়নে নির্বাচন আয়োজনের জন্য গনবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।পরে ২৮ অক্টোবর নির্বাচন কমিশন চরঝাউকান্দার নির্বাচন স্থগীত করেন। এ ব্যাপারে পরবর্তিতে ইসির সিদ্ধান্ত অনুযায়ী স্থগীত থাকা চরঝাউকান্দা ইউনিয়নে পৃথক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা এই কর্মকর্তা”।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় সারের ৪৫ ডিলারের মধ্যে ৪২ জনই দলীয় লোক, অভিযোগ দুই এমপির

error: Content is protected !!

৩য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১

চরভদ্রাসনে চেয়ারম্যান পদে ২০ প্রার্থীর মনোনয়ন দাখিল

আপডেট টাইম : ০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
মোঃ মুস্তাফিজুর রহমান বিশেষ প্রতিনিধি, চরভদ্রাশন,ফরিদপুর। :