আপডেট টাইম :
১২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২
২৫৭
বার পঠিত
চরভদ্রাসনে গুণীজনদের সংবর্ধনা প্রদান করল একতাবদ্ধ সংগঠন
ফরিদপুরের চরভদ্রাসনে গুনীজনদের সংবর্ধনা প্রদানের পাশাপাশি সম্মাননা স্মারক প্রদান করেছে ‘একতাবদ্ধ’ নামের স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে স্থানীয় রোকনউদ্দীন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। চরভদ্রাসন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান মো.আজাদ খান, গাজীরটেক ইউপি চেয়ারম্যান মো.ইয়কুব আলী,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার,বিশিষ্ট ব্যাবসায়ী মো.শহিদুল ইসলাম মোল্লা ও সংগঠনের উপদেষ্টা আবদুস সবুর কাজল প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি কর্মকর্তা,কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যাংকার, ব্যারিস্টার, ব্যবসায়ী, চিকিৎসক, খেলোয়াড়, ইঞ্জিনিয়ার ও সাংবাদিক সহ নানা পেশার ২৫ জন গুণীজনদের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। আরও পড়ুনঃ জুমু‘আ ছালাতের বর্জনীয় দিকসমূহ এছাড়াও বিদ্যালয় ও কলেজ পর্যায়ে কুইজ প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সংগঠনটির পক্ষ হতে ক্রেস্ট ও পুরষ্কার তুলে দেওয়া হয়। উল্লেখ্য "শিক্ষা- সংস্কার-সম্প্রীতি " শ্লোগানকে সামনে রেখে ২০২১ সালের পহেলা জানুয়ারি হতে নানা রকম সামাজিক কার্যক্রম করে আসছে এই একতাবদ্ধ সংগঠন।
ফরিদপুরের চরভদ্রাসনে গুনীজনদের সংবর্ধনা প্রদানের পাশাপাশি সম্মাননা স্মারক প্রদান করেছে ‘একতাবদ্ধ’ নামের স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে স্থানীয় রোকনউদ্দীন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
চরভদ্রাসন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান মো.আজাদ খান, গাজীরটেক ইউপি চেয়ারম্যান মো.ইয়কুব আলী,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার,বিশিষ্ট ব্যাবসায়ী মো.শহিদুল ইসলাম মোল্লা ও সংগঠনের উপদেষ্টা আবদুস সবুর কাজল প্রমূখ।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি কর্মকর্তা,কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যাংকার, ব্যারিস্টার, ব্যবসায়ী, চিকিৎসক, খেলোয়াড়, ইঞ্জিনিয়ার ও সাংবাদিক সহ নানা পেশার ২৫ জন গুণীজনদের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এছাড়াও বিদ্যালয় ও কলেজ পর্যায়ে কুইজ প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সংগঠনটির পক্ষ হতে ক্রেস্ট ও পুরষ্কার তুলে দেওয়া হয়।
উল্লেখ্য “শিক্ষা- সংস্কার-সম্প্রীতি ” শ্লোগানকে সামনে রেখে ২০২১ সালের পহেলা জানুয়ারি হতে নানা রকম সামাজিক কার্যক্রম করে আসছে এই একতাবদ্ধ সংগঠন।