আপডেট টাইম :
০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
২০
বার পঠিত
চরভদ্রাসনে কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিদ্যালয় ভবন সম্প্রসারণের উদ্বোধন
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধিফরিদপুরের চরভদ্রাসনে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো বাড়াতে নতুন দুটি কাজের সূচনা হয়েছে। উপজেলার চর সুলতানপুর এলাকায় আনোয়ারা মান্নান বেগ কলেজের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অন্যদিকে চর হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের আরও দুই তলা নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) আয়োজিত পৃথক অনুষ্ঠানে এসব কাজের আনুষ্ঠানিক সূচনা করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল।বিদ্যালয় সূত্রে জানা যায়, চর হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বর্তমান একতলা ভবনটি চারতলা নির্মাণের উপযোগী ভিত্তির ওপর তৈরি। এবার ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলার কাজ শুরু হচ্ছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মাণকাজ শেষ হলে বিদ্যালয়ে শ্রেণিকক্ষের পরিমাণ বাড়বে। এতে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, শিক্ষার প্রসার এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে নিজেদের যোগ্য মানুষ হিসেবে তৈরি করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার জন্যও তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।এ সময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্লা, কমিটির সদস্য মঞ্জুরুল হক মৃধা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসনে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো বাড়াতে নতুন দুটি কাজের সূচনা হয়েছে। উপজেলার চর সুলতানপুর এলাকায় আনোয়ারা মান্নান বেগ কলেজের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অন্যদিকে চর হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের আরও দুই তলা নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) আয়োজিত পৃথক অনুষ্ঠানে এসব কাজের আনুষ্ঠানিক সূচনা করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল।
বিদ্যালয় সূত্রে জানা যায়, চর হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বর্তমান একতলা ভবনটি চারতলা নির্মাণের উপযোগী ভিত্তির ওপর তৈরি। এবার ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলার কাজ শুরু হচ্ছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মাণকাজ শেষ হলে বিদ্যালয়ে শ্রেণিকক্ষের পরিমাণ বাড়বে। এতে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, শিক্ষার প্রসার এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে নিজেদের যোগ্য মানুষ হিসেবে তৈরি করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার জন্যও তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্লা, কমিটির সদস্য মঞ্জুরুল হক মৃধা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।