আপডেট টাইম :
১০:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
৪৯
বার পঠিত
চরভদ্রাসনে ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামি গ্রেফতার
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধিফরিদপুরের চরভদ্রাসনে পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের আরজখার ডাঙ্গী গ্রামের দলিল উদ্দিন ফকিরের ছেলে লাভলু ফকির ওরফে ডাব্ল ফকির (৪০) এবং গাজীরটেক ইউনিয়নের চর অমরাপুর গ্রামের ওফাজদ্দিন বেপারীর ছেলে আলেম বেপারী (২৯)।পুলিশ সূত্রে জানা যায়, লাভলু ফকির ওরফে ডাব্ল ফকির ১২/২৬ নম্বর মাদক মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে মাদক মামলা দায়েরের পর গ্রেফতারি পরোয়ানা জারি হলে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অন্যদিকে আলেম বেপারী ১৪০/২৬ নম্বর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।স্থানীয় সূত্রে অভিযোগ রয়েছে, লাভলু ফকির দীর্ঘদিন ধরে মাদকের বড় চালান এনে সহযোগীদের মাধ্যমে এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদক মামলা হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসনে পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, লাভলু ফকির ওরফে ডাব্ল ফকির ১২/২৬ নম্বর মাদক মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে মাদক মামলা দায়েরের পর গ্রেফতারি পরোয়ানা জারি হলে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অন্যদিকে আলেম বেপারী ১৪০/২৬ নম্বর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
স্থানীয় সূত্রে অভিযোগ রয়েছে, লাভলু ফকির দীর্ঘদিন ধরে মাদকের বড় চালান এনে সহযোগীদের মাধ্যমে এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদক মামলা হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।