ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোয়ালন্দ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় গোয়ালন্দ প্রেসক্লাবের অস্হায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি ও প্রথম আলো গোয়ালন্দ প্রতিনিধি রাশেদুল হক রায়হান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি  মো. নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, প্রাক্তন শিক্ষক ও প্রেসক্লাবের নির্বাচন কমিশনার নির্মল কুমার চক্রবর্তী, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্রভাষক ও গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম লিন্টু, গোয়ালন্দ বাজার ব‍‍্যবসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া প্রমূখ। এ সময় স্হানীয় সুধীবৃন্দ ও সাংবাদিকরা উপস্হিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোয়ালন্দ প্রেসক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক এবং দৈনিক জনকণ্ঠ ও দেশ টিভির জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম।
এ সময় অতিথিবৃন্দ ও ক্লাবের সাবেক নেতৃবৃন্দ নব-নির্বাচিত নেতৃবৃন্দেকে ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে মোহনা টিভি ও দৈনিক ভোরের পাতার গোয়ালন্দ প্রতিনিধি মো. আবুল হোসেন, সহ-সভাপতি পদে দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, সংবাদের গোয়ালন্দ প্রতিনিধি শেখ রাজীব, সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তর পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি শামীম শেখ, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক স্বদেশ বিচিত্রার গোয়ালন্দ প্রতিনিধি উদয় দাস নির্বাচিত হন।
পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি অধিক যত্নশীল হওয়া দরকার। কোন দল, ব্যাক্তি বা প্রতিষ্ঠানের নিজস্ব লোক না হয়ে তাদের সার্বজনীন হতে হবে।  সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে হবে। এ সময় তিনি প্রেসক্লাবের উন্নয়নে তার দিক থেকে সম্ভাব্য সকল ধরনের সহযোগীতার আশ্বাস দেন।
উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী বলেন, রাজবাড়ী জেলার মধ্যে সংবাদ পত্রের যে কয়েকটা সংগঠন আছে তার মধ্যে গোয়ালন্দ প্রেসক্লাব একটি অন‍্যতম সংগঠন। ঐতিহ্যবাহী এ সংগঠনের নব-নির্বাচিত সদ‍স‍্যদের অভিনন্দন এবং সদ‍্য বিদায়ী সদস‍্যদের শুভ কামনা জানাচ্ছি।
এ সময় তিনি বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের পাশাপাশি গোয়ালন্দকে বিশ্বের দরবারে আরও পরিচিত করা এবং গোয়ালন্দের হারানো ঐতিহ্য ও ভালো দিকগুলো নিয়ে বেশিবেশি লেখালেখি করার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান। সেইসাথে প্রেসক্লাবের যে কোন প্রয়োজনে সর্বদা পাশে থাকার কথা বলেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানী থেকে সাবেক দুই মেয়রসহ ৩ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

error: Content is protected !!

গোয়ালন্দ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি :