ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোয়ালন্দে ৬ লক্ষ টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস, ৫ জেলেকে জরিমানা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়েছে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি, কারেন্ট জাল, ঘন বেড় জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে ও ৫ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে পদ্মা নদীর কুশাহাটা, অন্তরমোড়সহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, অভিযানকালে অবৈধভাবে পদ্মা নদীতে চায়না দুয়ারি দিয়ে মাছ শিকারের জন্য পেতে রাখা ৫০টি চায়না দুয়ারি, ১টি বড় ঘন বেড় জাল, ১ হাজার মিটার কারেন্ট জাল ও ২৫ কেজি বিভিন্ন প্রজাতির ছোট মাছ জব্দ করা হয়। পরে দুপুরে দৌলতদিয়া ১ নম্বর ফেরিঘাটে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছগুলো একটি এতিম খানায় বিতরণ করা হয়। ধ্বংসকৃত জালগুলোর আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা। এসময় উপজেলা ভ্রাম্যমাণ আদালতে ৭ জন জেলের মধ্যে ৫জন জেলে প্রত্যেককে ২ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে অংশ নেন গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা কর্মকর্তা মোস্তফা আল রাজীব, নৌপুলিশের একটি দলসহ উপজেলা মৎস্য অফিসের অন্যান্য সদস্যবৃন্দ।

দৌলতদিয়া ১ নম্বর ফেরিঘাটে আগুনে জাল পোড়ানোর সময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রিট মো. জাকির হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান প্রমুখ।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্ব) মোস্তফা আল রাজীব বলেন, বুধবার সকাল থেকে আমরা পদ্মা নদীতে অবৈধ জাল দুয়ারী, কারেন্ট জাল ধ্বংসে আমরা অভিযান পরিচালনা করেছি। তারই অংশ হিসাবে আজ ৬ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করেছি এবং ৫ জন জেলেকে ১০ হাজার টাকা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, চায়না দুয়ারি দিয়ে দেশীয় মাছ ধ্বংস করে দিচ্ছে অসাধু জেলেরা। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভালো বেতনে চাকরি আর উপযুক্ত পাত্রে বিয়ের আশ্বাস, পড়েন পাচারকারীদের ফাঁদে

error: Content is protected !!

গোয়ালন্দে ৬ লক্ষ টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস, ৫ জেলেকে জরিমানা

আপডেট টাইম : ০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি :