ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোয়ালন্দে হেরোইন ও ইয়াবাসহ দুই তরুণ গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাবড়িসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে।
৯ সেপ্টেম্বর শনিবার রাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে। এর মধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়ায় বাংলাদেশ হ্যাচারীজের সামনে শনিবার রাত সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া ঘাটগামী একটি যাত্রীবাহি অটোরিক্সায় অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ৫ গ্রাম হেরোইনসহ যাত্রী শ্রী রাজন হালদার (৩২) নামের তরুণকে গ্রেপ্তার করে।
সে রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া পশ্চিম পাড়ার গজেন হালদারের ছেলে। তার বিরুদ্ধে থানায় আরেকটি মাদক মামলা রয়েছে। এছাড়া রাত সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া যৌনপল্লির ভিতর খাজার গলি মজি ফকিরের বাড়ির সামনে থেকে প্রায় ১৫ হাজার টাকা মূল্যের ৫০পিস ইয়াবাবড়ি সহ কাউছার প্রামানিক (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করে।
সে নাটোরের গুরুদাসপুর উপজেলার কান্দাইল গ্রামের কাছু প্রামানিকের ছেলে। তার বিরুদ্ধেও থানায় আগে আরেকটি মাদক মামলা রয়েছে।
সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, শনিবার সন্ধ্যার পর রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাবড়ি সহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় রাতেই তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ

error: Content is protected !!

গোয়ালন্দে হেরোইন ও ইয়াবাসহ দুই তরুণ গ্রেপ্তার

আপডেট টাইম : ০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি :