ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোয়ালন্দে বিভিন্ন অভিযোগের প্রতিবাদে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

রাজবাড়ীর গোয়ালন্দে দখল, ভাংচুর, চাঁদাবাজি ও মাদক সিন্ডিকেটের সাথে জড়িয়ে বক্তব্য দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় গোয়ালন্দ প্রেসক্লাব কার্যালয় চত্বরে গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের ব‍্যানারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা।
উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মো. রোস্তম মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোহন মন্ডল, উপজেলা শ্রমিক দলের সভাপতি সরোয়ার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কালাম মোল্লা, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদসহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ ও উপজেলা বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সম্মেলনে সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা বলেন, রাজবাড়ী- ১ আসনের সাবেক সংসদ সদ‍স‍্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য  আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম নোংরা রাজনীতি করেন না এবং  নোংরা রাজনীতি পছন্দও করেন না। তার হাতে গড়া গোয়ালন্দ উপজেলা বিএনপি কখনো চাঁদাবাজি, দখলবাজি, মাদক সিন্ডিকেটের সাথে জড়িত ছিলো না, এখনো নেই। যে বা যারা এগুলো করছেন তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দৌলতদিয়া পতিতাপল্লীর নেত্রী ঝুমুরকে ব‍্যাক্তিগতভাবে আমি চিনি না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সংগঠনের বিভিন্ন কার্যক্রম দেখেছি। তার কাছ থেকে ১০ লক্ষ টাকা নিয়ে তাকে সহায়তার যে অভিযোগ উঠেছে তা আপনারাও (সাংবাদিকরা) খতিয়ে দেখুন। এটার আদৌ কোন ভিত্তি আছে কি না। এ সকল মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগের তীব্র নিন্দা জানাই।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মজুরি বোর্ডের সভা আজ, প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ

error: Content is protected !!

গোয়ালন্দে বিভিন্ন অভিযোগের প্রতিবাদে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি :