ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোয়ালন্দে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে ২য় শ্রেণীতে পড়ুয়া দুই স্কুল ছাত্রকে বলাৎকারের অভিযোগে নুর আলম (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার উজানচর ইউনিয়নের নতুন ময়ছের মাতুব্বর পাড়ার ছোহরাব শেখ ওরফে ছরো ড্রাইভারের ছেলে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে এ ঘটনায় সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী ওই শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নুর আলমের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, সোমবার (১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে নুর আলম ওই শিশুটিকে টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে তার বসত ঘরের শয়ন কক্ষে ডেকে নিয়ে জোর পূর্বক বলাৎকার করে। বলাৎকার শেষে বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি প্রদর্শন করে এবং তাকে ১০ টি টাকা দেয়। এরপর সে বাড়িতে আসলে তার মুখ ভার দেখে তার মা জিজ্ঞাসা করলে সে কান্নারত অবস্থায় তার মাকে সব খুলে বলে। বিষয়টি তার মা পরিবারের অন্যদের সাথে আলোচনার সময়  তার এক ভাতিজা জানায়, ৩/৪ দিন আগে নুর আলম একইভাবে তাকেও বলাৎকার করে এবং ৫০ টাকা দিয়ে বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখায়।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, মামলার পরপরই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শিশু দুটির মেডিকেল রিপোর্টের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভালো বেতনে চাকরি আর উপযুক্ত পাত্রে বিয়ের আশ্বাস, পড়েন পাচারকারীদের ফাঁদে

error: Content is protected !!

গোয়ালন্দে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি :