দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
২৫৪
বার পঠিত
গোমস্তাপুরে মাতৃপুষ্টি বিষয়ক সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এইচপিএনএসপি এর কর্মসূচীর আওয়াত জাতীয় পুষ্টি সেবা কর্তৃক উপজেলার কমিউনিটি ক্লিনিক পর্যায়ে মাতৃপুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সারে ১০টায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও জাতীয় পুষ্টি (এনএনএস) এর সহযোগিতায় রহনপুর ইউনিয়নের কাজিগ্রাম কমিউনিটি ক্লিনিকে ২০ জন মাকে নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় গর্ভবতী মায়েদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আলোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ আব্দুল হামিদ, এতে আরো উপস্থিত ছিলেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ সানাউল্লাহ, কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইটার হাবিবা সুলতানা, স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমুখ। আরও পড়ুনঃ চলন্ত মোটরসাইকেলে গাছের ডাল ভেঙে পড়ে মা মেয়ের মৃত্যু পর্যায় ক্রমে এইচপিএনএসপি কর্মসূচীর আওতায় উপজেলার ৩৩ টি কমিউনিটি ক্লিনিকে এই কর্মশালা চলবে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এইচপিএনএসপি এর কর্মসূচীর আওয়াত জাতীয় পুষ্টি সেবা কর্তৃক উপজেলার কমিউনিটি ক্লিনিক পর্যায়ে মাতৃপুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সারে ১০টায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও জাতীয় পুষ্টি (এনএনএস) এর সহযোগিতায় রহনপুর ইউনিয়নের কাজিগ্রাম কমিউনিটি ক্লিনিকে ২০ জন মাকে নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় গর্ভবতী মায়েদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আলোচনা করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ আব্দুল হামিদ, এতে আরো উপস্থিত ছিলেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ সানাউল্লাহ, কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইটার হাবিবা সুলতানা, স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমুখ।