আপডেট টাইম :
০১:২৭ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
২৫০
বার পঠিত
গোমস্তাপুরে বিদায়ী ইউএনও কে বিদায় সংবর্ধনা
গোমস্তাপুর উপজেলা পরিষদ ও রহনপুর পৌরসভা এবং উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) দুপুর ১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা। আরও পড়ুনঃ বিচ্ছিন্ন পিকেটিং ঝটিকা মিছিল সংঘর্ষে বিএনপি’র হরতাল এতে উপস্থিত ছিলেন, রহনপুর পৌর মেয়র মোঃ মতিউর রহমান খান, ভাইস চেয়ারম্যান মোঃ হাসানুজ্জামান নূহু, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মাহফুজা খাতুন, পার্বতীপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম, গোমস্তাপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন মন্ডল, চৌডালা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া ইউনিয়ন চেয়ারম্যান শামিউল আলম শ্যামল, বাঙ্গাবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম, আলীনগর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম মাসুম, রহনপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সোহরাব, রাধানগর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মতিউর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও স্থানীয় সাংবাদিক প্রমুখ।
গোমস্তাপুর উপজেলা পরিষদ ও রহনপুর পৌরসভা এবং উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) দুপুর ১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা।