ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোমস্তাপুরে ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে বাবা নিহত, ছেলে আহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষ আমিন বাবু (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় নিহত আমিন বাবুর ৫ বছরের শিশু জোনায়েদ হোসেন আহত হয়েছে। মঙ্গলবার সকালে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দিঘা বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত বাবু ওই ইউনিয়নের দিঘা পশ্চিম পাড়া গ্রামের আয়নাল হকের ছেলে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জানান, সকালে আড্ডা টু বড়দাদপুর সড়কের দিঘা বাজার এলাকায় একটি পাথর বোঝাই ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক আমিন বাবু ও তার ছেলে জোনায়েদ গুরুতর আহত হন।

পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আমিন বাবুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। তবে তাকে রাজশাহী নেয়ার পথেই তিনি মারা যান বলে ওসি জানান।

এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে এবং সড়ক নিরাপত্তা আইনে থানায় মামলা করা হবে বলেও জানান ওসি শহীদুল ইসলাম।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জাইনীন

error: Content is protected !!

গোমস্তাপুরে ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে বাবা নিহত, ছেলে আহত

আপডেট টাইম : ০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :