দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
২৬৯
বার পঠিত
-ছবিঃ প্রতীকী।
গোমস্তাপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৫ এপ্রিল) সকাল আনুমিক ৮ টার দিকে উপজেলার রহনপুর পৌর এলাকার খয়রাবাদ রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আঃ মতিন (৫৫)। তিনি উপজেলার রহনপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত ওয়ারেশ আলীর ছেলে। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান জানান, বিমানবাহিনীর অবসর প্রাপ্ত সৈনিক আঃ মতিন আজ সকালে মোটরসাইকেল নিয়ে খয়রাবাদ লতিফুর রহমান পেট্রোল পাম্পে মোটরসাইকেল পেট্রোল নেওয়ার জন্য দাঁড় করার সাথে সাথেই পিছন দিক থেকে ঢাকা মেট্রো ট-১৮-৪২২২ ট্রেকটি স্বজোরে ধাক্কা দিলে আঃ মতিন গুরুত্বর আহত হন। আরও পড়ুনঃ দেশ স্বাধীনের ৫২ বছর পর স্বাধীনতা বিরোধীদের কঙ্কাল! পরে স্থানীয় এলাকাবাসী আহতকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা রহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। নিয়ে আসার কিচ্ছুপর চিকিৎসা চলা কালে সকাল ৯ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তবে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। কিন্ত ট্রাক ড্রাইভার ঘটনার পরপরই পলাতক রয়েছে। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (৫ এপ্রিল) সকাল আনুমিক ৮ টার দিকে উপজেলার রহনপুর পৌর এলাকার খয়রাবাদ রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আঃ মতিন (৫৫)। তিনি উপজেলার রহনপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত ওয়ারেশ আলীর ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান জানান, বিমানবাহিনীর অবসর প্রাপ্ত সৈনিক আঃ মতিন আজ সকালে মোটরসাইকেল নিয়ে খয়রাবাদ লতিফুর রহমান পেট্রোল পাম্পে মোটরসাইকেল পেট্রোল নেওয়ার জন্য দাঁড় করার সাথে সাথেই পিছন দিক থেকে ঢাকা মেট্রো ট-১৮-৪২২২ ট্রেকটি স্বজোরে ধাক্কা দিলে আঃ মতিন গুরুত্বর আহত হন।
পরে স্থানীয় এলাকাবাসী আহতকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা রহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। নিয়ে আসার কিচ্ছুপর চিকিৎসা চলা কালে সকাল ৯ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তবে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। কিন্ত ট্রাক ড্রাইভার ঘটনার পরপরই পলাতক রয়েছে। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।