ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোপালগঞ্জে সরকারি স্থাপনায় হামলার প্রতিবাদের ভাঙ্গায় বিএনপির বিক্ষোভ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার অভিযোগের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (১৬ নভেম্বর) সকালে ভাঙ্গা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য জনাব শহিদুল ইসলাম (বাবুল)।

মিছিলটি ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং সরকারি স্থাপনায় হামলার ঘটনার প্রতিবাদ জানান।

মিছিলে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, দপ্তর সম্পাদক কুতুব উদ্দিন স্বরন, প্রচার সম্পাদক ইমরান মির্জা, উপজেলা যুবদলের সভাপতি ওসমান মুন্সি, উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক রোমিও, পৌর যুবদলের সাধারণ সম্পাদক শাওন বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় সংসদ সদস্য শহিদুল ইসলাম (বাবুল) বলেন, সরকারি স্থাপনায় হামলা ও জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের আইনশৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দলমত-নির্বিশেষে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বিক্ষোভ মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

গোপালগঞ্জে সরকারি স্থাপনায় হামলার প্রতিবাদের ভাঙ্গায় বিএনপির বিক্ষোভ

আপডেট টাইম : ১৪ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :